বাংলা হান্ট ডেস্ক: উত্তরাখণ্ডের বার্ষিক চারধাম যাত্রা প্রায় শেষ হতে চলেছে (Char Dham Yatra)। হিন্দু ধর্মের এই চারটি পবিত্র তীর্থস্থান শীতকালের জন্য তাদের দরজা বন্ধ করার প্রস্তুতি নিচ্ছে। যমুনোত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ ও বদ্রীনাথে প্রতিবছর লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে। কিন্তু তাপমাত্রা কমে যাওয়া ও ভারী তুষারপাতার কারণে শীতকালে এই মন্দিরগুলি যাওয়া সম্ভব হয় না।
চারধাম যাত্রায় ইতি, জানুন বন্ধের দিনক্ষণ (Char Dham Yatra)
মন্দির কর্তৃপক্ষ চারটি তীর্থস্থানি বন্ধ করার তারিখ ও সময় ঘোষণা করেছে (Char Dham Yatra)। গঙ্গোত্রী সবার আগে বন্ধ হলেও, বদ্রীনাথ সবথেকে বেশি দিন খোলা থাকবে। দেবী গঙ্গার জন্য উৎসর্গ করা গঙ্গোত্রী মন্দিরও ২০২৬ সালের ১০ নভেম্বর দুপুর বারোটা পাঁচ মিনিটে বন্ধ হয়ে যাবে। দীপাবলির পরে অন্নকূট উৎসব পালনের সময় মন্দিরটি বন্ধ হয়ে যাবে।
উত্তরকাশী জেলা অবস্থিত গঙ্গোত্রী উত্তরাখণ্ডের অন্যতম তীর্থস্থান। মন্দির বন্ধ হওয়ার পর দেবীর গঙ্গার প্রতিমা টিকে তার শীতকালীন আবাস মুখবা গ্রামে নিয়ে যাওয়া হবে। যেখানে ভক্তরায় শীতের মাস গুলিতে প্রার্থনা চালিয়ে যেতে পারবেন। দেবীর যমুনার যমুনোত্রী মন্দির ভাইফোঁটার দিন অর্থাৎ ১১ নভেম্বর সকাল ১০ টা ২৮ মিনিটে বন্ধ হয়ে যাবে।

আরও পড়ুন: মেদিনীপুরের যাত্রীদের জন্য সুখবর! এবার এসি বাসে পৌঁছনো যাবে কল্যাণী AIIMS, জানুন বিস্তারিত
উত্তরকাশী জেলায় অবস্থিত যমুনোত্রী ঐতিহ্যগতভাবে চারধাম তীর্থযাত্রার প্রথম বিরতিস্থল। এই তীর্থস্থানটি যমুনা নদীর উৎপত্তিস্থল বলে ধরা হয়। ভক্তদের কাছে এর অপরিসীম ধর্মীয় তাৎপর্য রয়েছে। পাশাপাশি মন্দির বন্ধ হওয়ার পর দেবী যমুনার প্রতি খড়সালি গ্রামের স্থানান্তরিত করা হবে। মূল মন্দির বন্ধ থাকলেও ভক্তরা প্রার্থনা নিবেদনের জন্য এই গ্রামে যেতে পারেন।
অপরদিকে ভগবান শিবের ১২টি জ্যোতির্লিঙ্গের অন্যতম স্থান হল কেদারনাথের মন্দির। ভাইফোঁটার দিন অর্থাৎ ১১ নভেম্বর সকাল সাড়ে আটটায় বন্ধ হয়ে যাবে এই মন্দিরটি। হিমালয়ের উচ্চভূমিতে রুদ্র প্রয়াগ জেলায় অবস্থিত কেদারনাথ উত্তরাখণ্ডের অন্যতম বিখ্যাত তীর্থস্থানগুলির মধ্যে একটি।
মন্দির বন্ধ হওয়ার পর, ভগবান কেদারনাথের আনুষ্ঠানিক পালকি উখিমঠের ওমকারেশ্বর মন্দিরের দিকে যাত্রা শুরু করবে। যার দেবতার শীতকালীন আবাসন থাকে। ভক্তরা চাইলে শীতকালে সেখানে এসে শিবের পূজা চালিয়ে যেতে পারেন।
অপরদিকে ভগবান বিষ্ণুর বদ্রীনাথ মন্দির এই বছর সবশেষে বন্ধ হবে। ১৬ নভেম্বর রাত ৯:৩৭ মিনিটে এই মন্দিরের দরজা বন্ধ করা হবে। চামলি জেলায় অবস্থিত বদ্রীনাথ একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান। এবং ঐতিহ্যগতভাবে এটি চারধাম তীর্থযাত্রা শেষ গন্তব্য। পঞ্চপূজা নামে পরিচিত ধারাবাহিক ধর্মীয় আচার অনুষ্ঠানের পর এই মন্দিরটি শীতকালের জন্য বন্ধ করা হবে (Char Dham Yatra)।












