বাংলা হান্ট ডেস্ক: উৎসব মরশুমে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে এবার হাওড়া ও নিউ জলপাইগুড়ির মধ্যে দু জোড়া স্পেশাল ট্রেন চালানো সিদ্ধান্ত নিল পূর্ব রেল (Indian Railways)। পাশাপাশি ছট পুজোর ভিড় সামাল দিতে এবার আসানসোল থেকে পাটনা সাহেব ও বেতিয়াগামী জন্য বিশিষ্ট ট্রেন চালানো হবে বলে জানিয়েছে পূর্ব রেল।
হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটে বাড়তি পরিষেবা রেলের (Indian Railways)
পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে, যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে হাওড়া নিউ জলপাইগুড়ি রুটে দুজোড়া বিশেষ ট্রেন চালানো হবে (Indian Railways)। আগামী ১৮ ও ২৫ নভেম্বর হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি এবং ১৯ ও ২৬ নভেম্বর নিউ জলপাইগুড়ি থেকে হাওড়ার উদ্দেশ্যে ছাড়বে এই বিশেষ ট্রেনগুলি (Indian Railways)।
পূর্ব রেলের তরফ থেকে জানা গিয়েছে,০৩০২৭ হাওড়া-নিউ জলপাইগুড়ি স্পেশাল ট্রেনটি নির্ধারিত দিনগুলিতে রাত ১১টা ৫০ মিনিটে হাওড়া থেকে ছেড়ে পরের দিন সকাল ১০টা ৪৫ মিনিটে নিউ জলপাইগুড়ি পৌঁছবে। অন্য দিকে, ০৩০২৮ নিউ জলপাইগুড়ি-হাওড়া স্পেশাল ট্রেনটি ১৯ ও ২৬ নভেম্বর দুপুর ১২টা ৪৫ মিনিটে নিউ জলপাইগুড়ি থেকে ছেড়ে পরের দিন রাত ১২টা ১৫ মিনিটে হাওড়া পৌঁছবে।

আরও পড়ুন: ধনতেরাসের দিন সোনার বাজারে আগুন, কিনতে যাওয়ার আগে দামটা জানুন
কোথায় কোথায় স্টপেজ দেবে এই ট্রেনগুলি?
ট্রেনটি থামবে ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড, মালদহ টাউন, বাসাই, কিশনগঞ্জ এবং আলুয়াবাড়ি রোড স্টেশনে। ট্রেনটিতে থাকছে সাধারণ দ্বিতীয় শ্রেণি, স্লিপার এবং শীতাতপ নিয়ন্ত্রিত কামরা।
অন্যদিকে ছট পুজো উপলক্ষে বাড়তে যাত্রীদের কথা মাথায় রেখে আসানসোল ও পাটনা সাহেব এবং বেতিয়ারা মধ্যে একাধিক অসংরক্ষিত বিশেষ ট্রেন চালানো সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। উৎসবের মরসুমে বিহারগামী যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে। রেল সূত্রে খবর, ০৩৫১৩ আসানসোল-পাটনা সাহেব অসংরক্ষিত বিশেষ ট্রেনটি ১১ ও ১৩ নভেম্বর আসানসোল থেকে রাত ৭টা ৩০ মিনিটে ছাড়বে। পরের দিন রাত ১টা ৪৫ মিনিটে ট্রেনটি পৌঁছবে পাটনা সাহেব (Indian Railways)।











