বাংলা হান্ট ডেস্ক: ফের বদলাতে চলেছে বাংলার আবহাওয়া। বেশ গত কয়েকদিন ধরে সকালও রাতের দিকে ঠান্ডা হাওয়া অনুভূতি হচ্ছিল। কিন্তু এবার সেই আবহাওয়া আসতে চলেছে বদল। কারণ দক্ষিণ-পূর্ব বাংলাদেশ ও উত্তর-পূর্ব বিহারে তৈরি হয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। যার ফলে ভাইফোঁটার দিন থেকে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া? (South Bengal Weather)
আবহাওয়ার দফতরের তরফ থেকে দেওয়া হয়েছে, বুধবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে (South Bengal Weather)। এই বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনার এক-দু’টি জায়গাতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর ও নদিয়ার কিছু এলাকাতেও আবহাওয়ার পরিবর্তন হতে পারে।
উল্লেখ্য মঙ্গলবার দুপুর থেকে কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনার বেশ কয়েকটি এলাকায় বজ্রপাত সহ বৃষ্টিপাত হয়েছিল। তবে দুপুরের পর থেকে আকাশ মেঘলা থাকার পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনার কথা আগে জানিয়েছিল আবহাওয়া দপ্তর।

আরও পড়ুন: হাওড়া স্টেশনের ওল্ড ক্যাব রোডে গাড়ি চলাচল বন্ধ, জানুন দিনক্ষণ
তবে বুধবার সাড়ে আটটা পর্যন্ত,কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং নদিয়ার এক-দু’টি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের আশঙ্কা ছিল বলে মঙ্গলবারের পূর্বাভাসে জানানো হয়েছিল। ঝড়বৃষ্টির সময় বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather)
দক্ষিণবঙ্গের (South Bengal Weather) মতো উত্তরবঙ্গেও (North Bengal Weather) বুধবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এই তিন জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। তবে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বৃষ্টি হলেও ভোর ও রাতের দিকে হালকা ঠান্ডা অনুভূত হবে।












