বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের বেকার যুবক-যুবতীরা দীর্ঘদিন ধরে যুবশক্তি ভরসা প্রকল্প তথা যুবশক্তি প্রকল্পের (Banglar Yuva Shakti) জন্য অপেক্ষা করছেন। কবে এই প্রকল্পের (Government Scheme) আবেদন শুরু হবে এই নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা কল্পনা চলছে। অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে বড় আপডেট দিয়েছেন। এই আবহে বেকারভাতার জন্য আবেদন করতে হলে কী কী ডকুমেন্ট লাগবে তা জেনে নিন।
যুবশক্তির প্রকল্পের আবেদনে কী কী ডকুমেন্ট লাগবে? | (Banglar Yuva Shakti)
সম্প্রতি মুখ্যমন্ত্রী জানান, আগামী ২৩ নভেম্বর রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। সেই বৈঠকের পরেই যুবশক্তি প্রকল্পের আবেদনের নিয়ম, রূপরেখা ও অর্থপ্রদান সম্বন্ধে জানানো হবে। আগামী ২৩ নভেম্বরের ঘোষণার পর যুবশক্তির পোর্টাল চালু হলে ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে এর জন্য বেশ কিছু ডকুমেন্ট লাগবে।

যুবশক্তি প্রকল্পে আবেদনের জন্য আবেদনকারীর বয়স ও ঠিকানার প্রমাণ লাগবে। এর জন্য আধার কার্ড, ভোটার কার্ড, ডিজিটাল রেশন কার্ড ও মাধ্যমিক বা সমমানের পরীক্ষার অ্যাডমিট কার্ড (বয়সের প্রমাণের জন্য) দরকার হতে পারে।
আরও পড়ুনঃ ট্রেনেই এবার মেট্রোর সুবিধা! সব লোকালে অটোমেটিক দরজার পরিকল্পনা রেলের
পাশাপাশি আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতার প্রমাণ স্বরূপ শেষ শিক্ষাগত যোগ্যতার রেজাল্ট ও সার্টিফিকেট দরকার হতে পারে। সেই সঙ্গেই নির্দিষ্ট আর্থিক সহায়তা পাওয়ার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য লাগবে।
এছাড়া আবেদনকারী যদি কোনও বিশেষ সংরক্ষণের আওতায় থাকেন, তাহলে কাস্ট সার্টিফিকেট লাগতে পারে। সেই সঙ্গেই আবেদনকারীর সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও আধার কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বর দরকার হতে পারে।
যে কোনও সরকারি প্রকল্পে আবেদনের জন্য বেশ কিছু নথিপত্র দরকার হয়। সেগুলি না থাকলে আবেদন প্রক্রিয়া আটকে যেতে পারে। যুবশক্তি প্রকল্পের আবেদনে যাতে কোনও সমস্যা না হয় তা নিশ্চিত করতে আগে থেকেই প্রয়োজনীয় নথিপত্র গুছিয়ে রাখা যেতে পারে।












