ট্রেন আসতে অনেক দেরি, ওয়েটিং রুম নাকি রিটায়ারিং রুম কোথায় যাবেন? পার্থক্যই বা কী?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : যাত্রীরা যাতে নিশ্চিন্তে আরামে সফর করতে পারেন তার জন্য নানান সুবিধা রয়েছে ভারতীয় রেলের (Indian Railways)। অনেক সময় বিভিন্ন কারণে স্টেশনে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় যাত্রীদের। তবে এই অপেক্ষার সময়টুকুও যাতে আরামদায়ক হয় তার জন্য রয়েছে ভারতীয় রেলের ওয়েটিং রুম এবং রিটায়ারিং রুম। কিন্তু এই দুটির মধ্যে পার্থক্য কোথায়?

স্টেশনের (Indian Railways) ওয়েটিং রুমের ব্যবহার

ওয়েটিং রুম হল ট্রেনের জন্য অপেক্ষারত যাত্রীদের জন্য। সাধারণ ওয়েটিং রুম ছাড়াও অনেক জায়গায় আছে এসি ওয়েটিং রুম। রেলের নির্দিষ্ট নিয়ম মেনে যোগ্য যাত্রীরা বিনামূল্যেই এই পরিষেবা ব্যবহার করতে পারেন। এর জন্য আলাদা ভাবে কোনও ঘর ভাড়া নিতে লাগে না। তবে ওয়েটিং রুমে প্রবেশ করার জন্য বৈধ সফরের টিকিট দেখাতে হতে পারে।

What is the difference between Indian Railways waiting and retiring room

রিটায়ারিং রুম কী: মূলত ট্রেন ছাড়তে কয়েক ঘন্টার দেরি হলে ওয়েটিং রুমে অপেক্ষা করতে পারেন। অন্যদিকে রিটায়ারিং রুম অনেকটা হোটেলের মতো। ওয়েটিং রুমের মতো এখানে অন্যান্য যাত্রীদের সঙ্গে একসঙ্গে থাকতে হয় না। নিজের মতো করে বিশ্রাম নেওয়ার জন্য আলাদা ঘর পাওয়া যায় রিটায়ারিং রুমে।

আরও পড়ুন : তিনসপ্তাহের লড়াই শেষ, প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

কী কী সুবিধা মেলে: হোটেলের ঘরের মতোই বিছানা, বাথরুমের মতো প্রয়োজনীয় সুযোগ সুবিধাও পাওয়া যায় রিটায়ারিং রুমে (Indian Railways)। ট্রেন ধরার জন্য অনেকটা সময় হাতে থাকলে বা দীর্ঘ ট্রেন যাত্রার পর একটু একান্তে বিশ্রাম নেওয়ার প্রয়োজন থাকলে রিটায়ারিং রুম ব্যবহার করা যেতে পারে। এর জন্য অবশ্য নির্দিষ্ট ভাড়া দিতে হয়।

আরও পড়ুন : শীতের আমেজে ঝাল ঝাল চিকেন ভর্তা, রইল রেসিপি

যদিও সংশ্লিষ্ট স্টেশনে রিটায়ারিং রুমের পরিষেবা আছে কিনা, ঘর খালি আছে কিনা এবং যাত্রীর টিকিট বুকিংয়ের শর্ত পূরণ হচ্ছে কিনা তার উপরে নির্ভর করে মেলে ঘর। স্টেশনের নির্দিষ্ট কাউন্টার বা আইআরসিটিসির মাধ্যমে অনলাইনে বুক করা যায় টিকিট।