এসি লোকালের সুবিধা এবার শিয়ালদহ দক্ষিণেও, বাড়তে পারে একাধিক রুটের ট্রেন সংখ্যা

Published on:

Published on:

Indian Railways ac locals for Sealdah South train services to increase

বাংলা হান্ট ডেস্ক: নতুন লোকাল ও এসি ট্রেন চালু এবং উড়ালপুল নির্মাণ এবং স্টেশনের নতুন প্লাটফর্ম ও একাধিক ট্রেনের স্টপেজ দেওয়া নিয়ে বৈঠক করল পূর্ব রেল (Indian Railways)। মঙ্গলবার কলকাতায় হাওড়া ও শিয়ালদহ ডিভিশনের সাংসদের নিয়ে এই বৈঠক করা হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন পূর্ব রেলে জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডে, অতিরিক্ত জেনারেল ম্যানেজার শীরেন্দ্র প্রতাপ সিংহ ও ২ ডিভিশনের আধিকারিকেরা। বৈঠকের চেয়ারম্যান নির্বাচিত হন সাংসদ সৌগত রায়।

শিয়ালদহ দক্ষিণে এসি লোকাল, বাড়বে ট্রেন (Indian Railways)

বৈঠকে কাটোয়া আজমীরগঞ্জ রুটেও নতুন ট্রেন এবং কাটোয়া শিয়ালদহ লোকাল চালু করার দাবি জানানো হয় (Indian Railways)। পাশাপাশি শিয়ালদা দক্ষিণ শাখার এসি লোকাল ও শান্তিপুর হয়ে শিয়ালদহ নবদ্বীপ ধাম রুটে নতুন এসি লোকাল চালুর প্রস্তাব দেওয়া হয়। মালদহ বহরমপুর শিয়ালদহ রুটে শৌচাগার যুক্ত মেমু ট্রেন চালানোর দাবি ওঠে।

পাশাপাশি নশিপুর সেতু দিয়ে আরও ট্রেন চালানো গোগাট-তারকেশ্বর রুটে ট্রেনের সংখ্যা বাড়ানো ও কল্যাণী স্টেশন হাজারদুয়ারি এক্সপ্রেস এর স্টপেজ দেওয়ার দাবি জানান সাংসদেরা। পাশাপাশি আমঘাটা স্টেশনে নতুন প্লাটফর্ম ও মুর্শিদাবাদ এবং বেলডাঙ্গা উড়ালপুল তৈরীর প্রস্তাব দেওয়া হয়। বিভিন্ন জায়গার নতুন আর এন্টারপ্রাইজ ও উড়ালপুল নির্মাণের দাবি ওঠে।

Indian Railways ac locals for Sealdah South train services to increase

আরও পড়ুন: দার্জিলিং-লাভা ছেড়ে শীতে ঘুরে আসুন পাহাড়ের এই অচেনা ঠিকানা স্যাংশে-তে

তাছাড়া বৈঠকে জেনারেল ম্যানেজার জানান, অমৃত ভারত স্টেশন প্রকল্প, কবচ প্রযুক্তি চালু, নতুন কামরা সংযোজন, রেলগেট তুলে দেওয়া, উড়ালপুল ও আন্ডারপাস নির্মাণ এবং প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ দ্রুত এগোচ্ছে। যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বাড়ানোই এই উদ্যোগের লক্ষ্য। এ দিন সাংসদদের সামনে পূর্ব রেলের নিজস্ব তথ্যপ্রযুক্তি দলের তৈরি ‘জনপ্রতিনিধি পোর্টাল’-ও তুলে ধরা হয়।

এই উদ্যোগের প্রশংসা করেন সাংসদরা। বৈঠক শেষে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানান, সাংসদদের প্রস্তাবগুলি খতিয়ে দেখে যাত্রীদের সুবিধার সঙ্গে যুক্ত বিষয়গুলিকে অগ্রাধিকার দেওয়া হবে (Indian Railways)।