পোস্ট অফিসে যাওয়ার উপায় নেই, বাড়িতে বসেই জমা করুন লাইফ সার্টিফিকেট, রইল পুরো প্রক্রিয়া

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : প্রতি মাসে পেনশন পাওয়ার জন্য প্রত্যেক বছর নির্দিষ্ট সময়ে জমা করতে হয় লাইফ সার্টিফিকেট (Life Certificate)। প্রতি বছর নভেম্বর মাসেই জমা করতে হয় লাইফ সার্টিফিকেট। তবে এমন অনেক প্রবীণ নাগরিক রয়েছেন, যাদের ব্যাঙ্ক বা পোস্ট অফিসে গিয়ে লাইফ সার্টিফিকেট আপডেট করানো সম্ভব নয়। তাঁদের ক্ষেত্রে বাড়িতে বসেও লাইফ সার্টিফিকেট আপডেট করানোর উপায় রয়েছে।

কীভাবে জমা করবেন লাইফ সার্টিফিকেট (Life Certificate)

অনলাইনে জীবন প্রমাণ পোর্টাল থেকে লাইফ সার্টিফিকেট আপডেট করতে পারেন পেনশনভোগীরা। এছাড়াও উমঙ্গ অ্যাপের মাধ্যমেও আপডেট করা যায় লাইফ সার্টিফিকেট। অফলাইনে পোস্ট অফিসে গিয়ে বা ডোরস্টেপ বায়োমেট্রিক ডিএলসির মাধ্যমে আপডেট করা যায় লাইফ সার্টিফিকেট। তাছাড়া ইপিএফও-র ডিজিটাল সাবমিশন পদ্ধতিতে আপডেট করা যায় লাইফ সার্টিফিকেট (Life Certificate)।

How to digitally submit life certificate

অনলাইনে জমা করার প্রক্রিয়া: প্রথমে গুগল প্লে স্টোর থেকে ‘Jeevan Pramaan’ নামে সরকারি অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপ ডাউনলোড হলে সেখানে দিতে হবে নিজের আধার নম্বর। পাশাপাশি পেনশন বিষয়ক বিভিন্ন তথ্য দিয়ে করতে হবে ফর্ম ফিল আপ।

আরও পড়ুন : শচীন, যুবরাজদের রেকর্ড ছুঁলেন লোকেশ রাহুল! কোহলি, ধোনিরাও গড়তে পারেননি এমন কীর্তি

দিতে হবে ওটিপি: এই প্রক্রিয়া শেষ হলে মোবাইল নম্বরে আসবে ওটিপি। সেটি নির্দিষ্ট বক্সে লিখে ভেরিফাই করতে হবে। এরপরেই আসবে ফেস অথেনটিকেশনের অপশন। সেখানে টাচ করলে মোবাইলের ফ্রন্ট ক্যামেরা খুলে যাবে। সেখানে নিজের মুখ দেখালেই এই প্রক্রিয়া শেষ।

আরও পড়ুন : ট্রেন আসতে অনেক দেরি, ওয়েটিং রুম নাকি রিটায়ারিং রুম কোথায় যাবেন? পার্থক্যই বা কী?

সমস্ত তথ্য সঠিক ভাবে আপলোড করার পর সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এরপরেই জমা হয়ে যাবে ডিজিটাল লাইফ সার্টিফিকেট।