বাংলা হান্ট ডেস্ক: রাজ্যের পালাবদলের পর আদালতে খুলে গিয়েছে আরজিকর ফাইলস। চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলায় প্রায় রোজই উঠে আসছে একের পর এক হুমকি দেওয়ার মতন সমস্ত তথ্য। আর সেই সরকারি হাসপাতালে চিকিৎসকের মৃত্যুর গল্পই উঠে আসবে বড় পর্দায়। পরিচালক সৌরভ দে’র পরিচালনায় এই ছবি করা হয়েছে। ছবির নাম দেওয়া হয়েছে দ্য ক্যালকাটা ফাইল (The Calcutta Files)।
কলকাতা ফাইলস নিয়ে মুখ খুললেন স্বাগতা মুখার্জী (The Calcutta Files)
দ্য ক্যালকাটা ফাইলস সিনেমায় (The Calcutta Files) ছবি পরিচালক সৌরভ দে ও তাপসী দাস। এই ছবিতে মুখ্য ভূমিকা অভিনয় করেছেন- গৌরব রায়চৌধুরী, রজতাভ দত্ত, পায়েল দাস, চন্দন সেন, লাবনী সরকার, সুদীপ মুখোপাধ্যায়, স্বাগতা মুখোপাধ্যায়, অনিন্দ্য পুলক, যুধাজিৎ সরকার।
প্রসঙ্গত দা বেঙ্গল ফাইলস ছবির কথা সকলেরই মনে রয়েছে। বিবেক অগ্নিহোত্রী পরিচালিত এই সিনেমা প্রোপাগান্ডা বলে দাগিয়ে দেওয়া হয়েছিল তৎকালীন সরকার তৃণমূলের আমলে। পাশাপাশি এই ছবির প্রচারে যখন শহর কলকাতায় বিবেক অগ্নিহোত্রী এসেছিলেন সেই প্রচারের অনুষ্ঠান ঘিরে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। এমন কি ছবিটিকে মুক্তি পেতে দেওয়া হয়নি পশ্চিমবঙ্গে। তবে এবার বাঙালি পরিচালকের হাত ধরে আসতে চলেছে দ্য ক্যালকাটা ফাইলস।

আরও পড়ুন: আধার কার্ডের কতগুলি কপি ব্যবহার হয়েছে, এবার জেনে নিন সহজেই
আরজিকর কাণ্ডের ছায়া এই ছবিতে রয়েছে। পরিচালক ও প্রযোজকের তরফ থেকে জানানো হয়েছে, এই ছবির গল্প কেন্দ্রীভূত এক চিকিৎসকের মৃত্যুকে কেন্দ্র করে। তরুণী চিকিৎসক ডক্টর আহিরী সেন একটি সরকারি হাসপাতালে কর্মরত ছিলেন। তিনি এই হাসপাতালে ঘটে চলে দুর্নীতি প্রতিবাদ করেছিলেন, তারপরই তার রহস্যজনকভাবে মৃত্যু হয়।
এই রহস্যজনক হত্যাকাণ্ড গোটা শহরকে নাড়িয়ে দেয়। তদন্তের দায়িত্ব পান সৎ ও নির্ভীক ক্রাইম ব্রাঞ্চ অফিসার আদিত্য বর্মন ও তার সহকারী চয়ন। তদন্ত যত যেতে থাকে, ততই সামনে আসে ক্ষমতার রাজনীতি ও অপরাধের এক গভীর চক্রান্ত।এক মায়ের ন্যায় বিচারের সংগ্রাম ও এক পুলিশ অফিসারের নির্ভীক তদন্তের ওপর নির্ভর করেই এই সিনেমাটি।
দ্যা কলকাটা ফাইলস নিয়ে কি বলছেন অভিনেত্রী স্বাগতা মুখার্জী:
দ্য ক্যালকাটা ফাইলস (The Calcutta Files) নিয়ে কথা বলতে গিয়ে অভিনেত্রী স্বাগতম মুখার্জি জানান, ” নতুন ছবি জনগণের কাছে পৌঁছিয়ে দাওয়াই মূল উদ্দেশ্য। জনগণের কাছে পৌঁছে দেওয়ার বিষয়টি খুব আনন্দের বলে জানান অভিনেত্রী।” এই চরিত্র বেছে নেওয়ার বিষয়ে প্রশ্ন করলে অভিনেত্রী জানান- ” দ্য ক্যালকাটা ফাইলস এর ঘটনা যে গল্পের উপর নির্ভর করে গড়ে উঠেছে, এরকম ঘটনা লাখ লাখ ঘটছে বর্তমান দিনে। সেখানে এই ধরনের ছবি করে অভিনেত্রীর ভালো লেগেছেন বলে জানান তিনি”। তিনি এই সিনেমার প্রসঙ্গ টেনে বলেন, ” এই ধরনের নক্করজনক ঘটনার প্রতিবাদ হওয়া উচিত”। “বিচার হওয়া একান্তই দরকার। যারা এই ধরনের অন্যায় করছেন, তাদের একান্ত শাস্তি হওয়া দরকার”।












