মূল ছট পুজো কবে পড়ছে? এ রাজ্যে কি বন্ধ থাকবে ব্যাঙ্ক?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : চলতি উৎসবের মরশুমে এবার পালা ছট পুজোর (Chhat Puja)। হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে ছট পুজোর মাহাত্ম্য অনেক। সূর্যদেবের পুজোর সবথেকে পবিত্র ব্রত ছট বলে মানা হয়। ছট মূলত বিহারের পুজো হলেও বাংলাতেও পালিত হয়। এবার কবে পালিত হচ্ছে ছট? ওইদিন কি বন্ধ থাকবে ব্যাঙ্কও?

কবে পালন করা হবে ছট পুজো (Chhat Puja)?

এবার ছট পূজা পালিত হবে আগামী ১৫ নভেম্বর। ৪ দিন ধরে পালিত হবে ছট উৎসব। প্রথম দিন অর্থাৎ ১৩ নভেম্বর শুক্রবার নহায়-খায়, দ্বিতীয় দিন অর্থাৎ ১৪ নভেম্বর শনিবার খরনা/লোহান্দা, ১৫ নভেম্বর রবিবার সন্ধ্যা অর্ঘ্য। এদিনই প্রধান ছট পুজো। এরপর ১৬ নভেম্বর সোমবার উষা অর্ঘ্য ও পারণ।

Will bank be closed on chhat puja

ব্যাঙ্ক খোলা নাকি বন্ধ: মূল ছটের দিন পড়ছে রবিবার। ওইদিন এমনিই বন্ধ থাকবে ব্যাঙ্ক। যদিও এটিএম ও ডিজিটাল পরিষেবা মিলবে। উল্লেখ্য, মমতা সরকারের আমলে ছটে (Chhat Puja) ঘোষিত সরকারি ছুটি থাকত।

আরও পড়ুন : পুরভোটের আগেই ওয়ার্ডে ওয়ার্ডে নতুন দায়িত্ব! কো-অর্ডিনেটর নিয়োগ নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর

সরকারি ছুটি কি মিলবে: এবার থেকে ভাইফোঁটা, ছট, শিবরাত্রিতে ছুটি আর নাও পেতে পারেন রাজ্য সরকারি কর্মীরা। জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চান এবার সরকারি কর্মীদের ছুটির সংখ্যা কমিয়ে ৪০ করে দেওয়া হোক।

আরও পড়ুন : ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার ক্যাম্পেইন, কোথায় কোথায় হেল্প সেন্টার?

অর্থ সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে, একটি নতুন ছুটির তালিকা তৈরি করা হোক। কোন কোন দিন সরকারি ছুটি আর মিলবে না তা অবশ্য এখনই স্পষ্ট নয়। তবে রাজ্য সরকার যদি ছুটি কমিয়ে দেয় তবে ছটের ছুটি বাদ পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।