বাংলা হান্ট নিউজ ডেস্কঃ নিউজিল্যান্ডের বিরুদ্ধে (New Zealand vs India) গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজের জন্য তরতাজা রাখতে ভারতীয় দলের (Indian Cricket Team) অধিনায়ক সহ বেশ কিছু তারকাকে ওডিআই দল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ফলে গত ৪-৫ বছর ধরে ওডিআই দলের নিয়মিত রোহিত-শুভমান ওপেনিং জুটিকে ওডিআই সিরিজের বাকি দুই ম্যাচে পাওয়া যাবে না। এমন পরিস্থিতিতে এই ফরম্যাটে ফের একটি নতুন ওপেনিং জুটি দেখতে চলেছে ভারত। রোহিতের (Rohit Sharma) সাথে ওপেন করতে নামতে পারেন রুতুরাজ গায়কোয়াড (Ruturaj Gaikwad)।
ভারতীয় স্কোয়াডে এই মুহূর্তে ঈশান কিষাণের মতো তারকাও উপলভ্য রয়েছে। ওডিআই ফরম্যাটে ওপেনার হিসেবে তার রেকর্ড অসাধারণ। ৬০-এর বেশি গড়ে ওই পজিশনে রান করেছেন ঈশান। তার নামের পাশে রয়েছে ডাবল সেঞ্চুরি করার কৃতিত্বও। কিন্তু খুব সম্ভবত তাকে মিডল অর্ডারেই ব্যবহার করতে চলেছে ভারত।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই ওডিআই সিরিজ ভারতের কাছে বিশ্বকাপের প্রস্তুতি নেওয়ার এক আদর্শ মঞ্চ। রুতুরাজ গায়কোয়াড মূলত একজন ওপেনার হলেও ভারতীয় দলে যে সামান্য কয়েকটি ম্যাচ তিনি খেলেছেন তাতে তিনি মিডল অর্ডারেই ব্যাটিং করার সুযোগ পেয়েছেন। সেখানে নিজের যোগ্যতা ইতিমধ্যেই প্রমাণ করেছেন সিএসকে অধিনায়ক।
আরও পড়ুন: বিরাট কোহলির জন্য ODI বিশ্বকাপ শেষে বড় ক্ষতির মুখে পড়বে ভারত! এখনই সতর্ক করলেন পিটারসেন
কিন্তু তারকা ক্রিকেটার শুভমান গিলের অনুপস্থিতিতে তাকে একবার ওপেনিং পজিশনে সুযোগ দিয়ে দেখতে চায় টিম ম্যানেজমেন্ট। মিডল অর্ডারে ব্যাটিং করে তিনি ভারতের জার্সিতে শতরান, অর্ধশতরানও হাঁকিয়েছেন তিনি। কিন্তু এইমুহূর্তে শুভমান ও রোহিত শর্মা ছাড়াও একজন ডান হাতি ব্যাক আপ ওপেনারকেও বিশ্বকাপের জন্য তৈরি রাখতে চাইছেন গৌতম গম্ভীররা। তাই রুতুরাজ গায়কোয়াডের ওপেনার হিসেবে খেলার সম্ভবনা বেশি।
আরও পড়ুন: শচীন, যুবরাজদের রেকর্ড ছুঁলেন লোকেশ রাহুল! কোহলি, ধোনিরাও গড়তে পারেননি এমন কীর্তি
এই সিরিজে ভারতীয় দলের হারের আর কোনও সম্ভবনা নেই। পরপর প্রথম দুটি ম্যাচ মেন ইন ব্লুজ জিতে নেওয়ার পরে তৃতীয় ওডিআইটি বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছে। ফলস্বরূপ এই সিরিজে সর্বোচ্চ সমতা বজায় রাখার চেষ্টা করতে পারে। রোহিত শর্মারা একটিও ম্যাচ জিতে গেলে ৭ বছর পর নিউজিল্যান্ডের মাটিতে ওডিআই সিরিজ জেতার স্বাদ পাবে ভারতীয় দল।












