বেআইনিভাবে হয়েছে হাওড়ার আসন পুনর্বিন্যাস! ডিলিমিটেশন নিয়ে হাইকোর্টে মামলা

Published on:

Published on:

Case filed in Calcutta High Court regarding Howrah Municipal Corporation delimitation

বাংলা হান্ট ডেস্কঃ কলকাতার আসন পুনর্বিন্যাস নিয়ে আগেই কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা হয়েছে। এবার হাওড়ার ডিলিমিটেশন নিয়ে দায়ের হল মামলা। মামলাকারীর অভিযোগ, হাওড়া পুরসভার (Howrah Municipal Corporation) ডিলিমিটেশন বেআইনিভাবে করা হয়েছে। আসন পুনর্বিন্যাসে নিয়ম মানছে না রাজ্য সরকার।

হাওড়ার ডিলিমিটেশন নিয়ে মামলা | (Howrah Municipal Corporation)

হাওড়ার ডিলিমিটেশন নিয়ে মামলা দায়ের করেছেন হাওড়া পুরসভার সিপিএমের প্রাক্তন মেয়র পারিষদ তথা আইনজীবী ইমতিয়াজ আহমেদ। বৃহস্পতিবার দুপুরে এই মামলা দায়ের করেন তিনি। তবে দলীয়ভাবে নয়, ব্যক্তিগত স্তরে এই মামলা দায়ের করা হয়েছে।

Howrah Municipal Corporation

মামলাকারীর দাবি, কোনও নিয়ম মানা হচ্ছে না। হাওড়া ও বালিকে এক করে ফের আলাদা করেছিল আগের সরকার। আর নতুন সরকার আসন পুনর্বিন্যাসে নিয়ম মানছে না। তবে ভোট হোক, এটা তাঁরাও চান বলে জানিয়েছেন ইমতিয়াজ।

আরও পড়ুনঃ সাময়িক স্বস্তিতে ‘পুষ্পা’! জাহাঙ্গিরের বাড়ি ভাঙার কাজে স্থগিতাদেশ হাইকোর্টের

মামলাকারী জানান, হাওড়া পুরসভার আইন অনুযায়ী, যদি বোর্ড না থাকে, তাহলে এভাবে হঠাৎ ওয়ার্ড বাড়িয়ে ডিলিমিটেশন করা যায় না। তা সত্ত্বেও ৫০টি ওয়ার্ড বাড়িয়ে ৬৮টি করা হয়েছে।

ইমতিয়াজের অভিযোগ, হাওড়ার আসন পুনর্বিন্যাস বেআইনিভাবে করা হয়েছে। এক্ষেত্রে জনসংখ্যার বিন্যাসকে ভিত্তি করা হয়নি। আগামী মঙ্গলবার হাইকোর্টে এই মামলার শুনানি হতে পারে।

এদিকে কলকাতার ডিলিমিটেশন নিয়ে আগেই উচ্চ আদালতে মামলা হয়েছে। সিঙ্গেল বেঞ্চ থেকে সেই জল ডিভিশন বেঞ্চ অবধি গড়িয়েছে। সম্প্রতি সেই মামলায় বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের বেঞ্চ জানায়, মামলার রায়দানের আগে পুরভোটের নির্ঘণ্ট ঘোষণা করা যাবে না।

কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাস নিয়ে হাইকোর্টে মামলা করেছিলেন কসবা নিবাসী সিপিএমের দীপু দাস। এবার হাওড়ার ডিলিমিটেশন নিয়ে আদালত অবধি জল গড়াল। মামলা করেছেন সিপিএমেরই ইমতিয়াজ আহমেদ। আগামী সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে। সেদিন কী হয় সেটাই দেখার।