হাসিনার ফেরার সম্ভাবনায় উত্তপ্ত বাংলাদেশ, ঢাকায় আওয়ামী দমন অভিযানে গ্রেফতার ৬

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : বাংলাদেশে (Bangladesh) ফিরতে পারেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সেই সম্ভাবনাকে কেন্দ্র করেই আবারও উত্তপ্ত হয়ে উঠতে চলেছে প্রতিবেশী দেশ। নতুন করে ফের রাস্তায় নামতে দেখা গেল আওয়ামী লীগের কর্মী সমর্থকদের। হাসিনাকে পাসপোর্ট ফিরিয়ে দেওয়ার দাবিতে বাংলাদেশের রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলায় একটানা বিক্ষোভ, অবরোধ শুরু করেছেন আওয়ামী লীগের সমর্থকরা। এদিকে তাদের দমন করতে তৎপর হয়েছে বাংলাদেশ সরকার। ।

বাংলাদেশে (Bangladesh) ফিরতে পারেন শেখ হাসিনা?

শেখ হাসিনার শাসনকালের শেষের দিকে উত্তাল হয়ে উঠেছিল বাংলাদেশ। হাসিনা দেশ ছেড়ে পালানোর পর পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার থাকতেও দফায় দফায় অশান্ত হয়েছে প্রতিবেশী দেশ। এবারও কি তেমন কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে?

6 awami league supporters of sheikh hasina arrested in Bangladesh

গ্রেফতার ৬ হাসিনা অনুগামী: বাংলাদেশ (Bangladesh) সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, বৃহস্পতিবার ঢাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনগুলির মোট ৬ জন নেতাকে গ্রেফতার করা হয়েছে। ছাত্রলীগ, যুগলীগ, কৃষকলীগের নেতারাও গ্রেফতার হয়েছেন।

আরও পড়ুন : ডাক বিভাগের সমস্ত প্রকল্পের জন্য ই কেওয়াইসি বাধ্যতামূলক, নির্দেশিকা পাঠাল কেন্দ্র

কী অভিযোগ তাদের বিরুদ্ধে: ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার জানান, ধৃত ব্যক্তিরা নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতা। বিভিন্ন থানায় মামলা রয়েছে তাঁদের বিরুদ্ধে। এমনকি ২০২৪ সালে আন্দোলনের সময় বিভিন্ন অশান্তির ঘটনাতেও এই ধৃতরা অভিযুক্ত ছিলেন বলে দাবি করেন তিনি।

আরও পড়ুন : ৫৪ বছরের দাম্পত্যের অবসান, স্বামীহারা মৌসুমী, প্রয়াত হেমন্ত-পুত্র জয়ন্ত

বাংলাদেশ ফেরার জন্য চলতি সপ্তাহেই পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন হাসিনা। ভারতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এই পাসপোর্টের আবেদন খারিজ করে দেন। তারপর থেকেই হাসিনাকে পাসপোর্ট ফিরিয়ে দেওয়ার দাবিতে বাংলাদেশে রাস্তায় নেমেছে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী কড়া হাতে অশান্তি দমন করার বার্তা দিয়েছেন।