বাংলাহান্ট ডেস্ক : আরএসি (RAC) সুবিধা এবার তুলে দেওয়ার পক্ষে ভাবনা চিন্তা করছে রেল মন্ত্রক। একাধিক কারণের জন্য এই সুবিধাটি বন্ধ করে দেওয়ার কথা ভাবা হচ্ছে। মূলত রিজার্ভেশন বাতিল হওয়া একটি সিটে দুজন যাত্রীকে জায়গা দেওয়া হয়। অথচ দুজনকেই পুরো ভাড়া দিয়ে টিকিট কাটতে হয়। এবার এই সুবিধা বন্ধ করে দেওয়ার কথা ভাবছে রেল।
আরএসি (RAC) সিট নিয়ে আলাপ আলোচনা রেলের
রেলের এক আধিকারিকের মতে, একটি গোটা সিট না পেলেও পুরো ভাড়া দিতে হয় দুই যাত্রীকেই। অনেকের বক্তব্য, বিষয়টি ন্যায্য নয়। তাই এই পদ্ধতিটি নিয়ে চলছে আলোচনা। আরএসি সিটে যেহেতু দুজন যাত্রীকে একটি সিট ভাগ করতে হয়, তাই দুজনেই পড়েন অসুবিধায়। উপরন্তু একটি সিটে একজন পুরুষ এবং মহিলাকে দেওয়া হলে নতুন ব্যবস্থা করার জন্য সমস্যায় পড়েন টিকিট পরীক্ষক।

সংসদে পেশ হয় রিপোর্ট: চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সংসদে একটি রিপোর্ট পেশ হয়। সেখানে সংসদের পাবলিক অ্যাকাউন্ট কমিটি আরএসি সিটের যাত্রীদের থেকে পুরো ভাড়া নেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলে।
আরও পড়ুন : ৫৪ বছরের দাম্পত্যের অবসান, স্বামীহারা মৌসুমী, প্রয়াত হেমন্ত-পুত্র জয়ন্ত
কী সুপারিশ করা হয়: আরএসি (RAC) সিটে যেহেতু দুই যাত্রী পুরো বার্থের সুবিধা পান না, তাই তাদের আংশিক ভাড়া ফেরানোর জন্য সুপারিশও করা হয়। সংসদে বিষয়টি ওঠার পরেই আরএসি ব্যবস্থা নিয়ে নতুন করে ভাবনাচিন্তা করছে রেল মন্ত্রক।
আরও পড়ুন : হাসিনার ফেরার সম্ভাবনায় উত্তপ্ত বাংলাদেশ, ঢাকায় আওয়ামী দমন অভিযানে গ্রেফতার ৬
প্রসঙ্গত, আরএসি ব্যবস্থা দীর্ঘদিনের। বেশিরভাগ কাজ সেই সময় হত হাতে কলমেই। তবে সে সময় নিয়ম ছিল আরও একটি বার্থ খালি হলে দুজন যাত্রীর মধ্যে একজনকে সেখানে স্থানান্তরিত করা হবে। কিন্তু এখন টিকিটের চাহিদা বেড়ে যাওয়ায় তা সম্ভব হচ্ছে না।












