বাংলাহান্ট ডেস্ক : মাটন এখন স্বাস্থ্যের কারণে অনেকে এড়িয়ে চললেও চিকেন পছন্দ করেন সকলেই। হরেক রকম পদেও ফুটে ওঠে মুরগির মাংসের স্বাদ। বাড়িতেও সহজে বানিয়ে ফেলা যায় চিকেনের (Recipe) বিভিন্ন পদ। এই উৎসবের মরশুমে বাড়িতে ভিন্ন স্বাদের রান্না চেখে দেখতে চাইলে রাঁধতে পারেন হান্ডি চিকেন।
বিহারি স্টাইল হান্ডি চিকেনের রেসিপি (Recipe)
বিহারি স্টাইলে হান্ডি চিকেন বানানো যেমন সহজ, তেমনই বানাতে সময়ও লাগে কম। কী কী উপকরণ লাগে, কীভাবে বানাবেন হান্ডি চিকেন, রইল রেসিপি-

হান্ডি চিকেনের উপকরণ:
অর্ধেক কাটা চিকেন লেগ পিস- ১ কেজি
রসুনের কোয়া- ৭-৮ টি
কাঁচালঙ্কা- ৩ টি
আদা- কুচি করা
হলুদ গুঁড়ো- দেড় চা চামচ
লাল লঙ্কার গুঁড়ো- ১ চা চামচ
শুকনো লঙ্কা- ৩ টি
তেজপাতা- ২-৩ টি
দারচিনি
বড় এলাচ
লবঙ্গ- ২ টি
পেঁয়াজ- ৪-৫ টি
গোটা রসুন- ৩ টি
হলুদ গুঁড়ো- ২ চা চামচ
লাল লঙ্কার গুঁড়ো- দেড় টেবিল চামচ
জিরে গুঁড়ো- আধ চা চামচ
ধনে গুঁড়ো- ১ টেবিল চামচ
ধনে পাতা
গোটা গোলমরিচ- ১ টেবিল চামচ
জয়িত্রি- ১ টি
ছোট এলাচ- ৭-৮ টি
জিরে- ১ চা চামচ
ছোট সর্ষে- আধ চা চামচ
বড় এলাচ- ৫ টি
গোটা ধনে- আধ টেবিল চামচ
লবঙ্গ- ৪-৫ টি
আরও পড়ুন : T20-র পর ODI তেও লজ্জাজনক অভিষেক অধিনায়ক শ্রেয়সের! ছুঁলেন কোহলির অপ্রিয় কীর্তি
হান্ডি চিকেনের প্রণালী: প্রথমে গোটা গরম মশলা নিয়ে শুকনো তাওয়ায় ভেজে গুঁড়িয়ে নিন। এবার চিকেনের মধ্যে হলুদ গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো এবং সর্ষের তেল মাখিয়ে নিন। এবার একটি হাঁড়িতে সর্ষের তেল গরম করে ম্যারিনেট করা চিকেন (Recipe) ভেজে তুলে নিন। ওই তেলেই দিন শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, বড় এলাচ, লবঙ্গ ফোরন। মশলা থেকে গন্ধ বেরোলে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিন। নুন, গোটা রসুন দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিন।
আরও পড়ুন : অরেঞ্জ লাইনে বিপ্লব, চালু হচ্ছে নিউ গড়িয়া-সেক্টর ফাইভ মেট্রো, উদ্বোধনে স্বয়ং প্রধানমন্ত্রী?
কিছুক্ষণ রান্না করে আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে আর ধনে গুঁড়ো দিয়ে মিশিয়ে নিন। মশলা কষানো হলে সামান্য জল দিয়ে ভাজা চিকেন আর ধনেপাতা কুচি, গরম মশলা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিন। ঝোল ঘন হয়ে এলে নামিয়ে নিন।












