একধাক্কায় ৩৫% বাড়ল ১২৫ দিনের কাজের মজুরি, কবে থেকে কার্যকর? জানালেন মুখ্যমন্ত্রী

Published on:

Published on:

বাংলা হান্ট ডেস্কঃ বাংলায় একশো দিনের কাজের মেয়াদ বাড়িয়ে আগেই ১২৫ দিন করা হয়েছিল। এবার VB-G RAM G প্রকল্পের দৈনিক মজুরি বাড়ানোর প্রস্তাব দিল রাজ্য। এতদিন ৩০০ টাকা হিসাবে মজুরি (Daily Wage) পাওয়া যেত তবে এবার সেটা ৩৫% বাড়ানোর জন্য কেন্দ্রীয় সরকারকে প্রস্তাব পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। এমনকি নভেম্বর মাস থেকেই নতুন মজুরি কার্যকর হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)।

বাড়ছে VB-G RAM G এর দৈনিক মজুরি

শুক্রবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, আমি কেন্দ্রকে চিঠি লিখে বাংলায় ভিবি-জি রাম জি প্রকল্পে গ্রামীণ শ্রমিকদের দৈনিক মজুরি ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৪০৭ টাকা করার বলেছেন। ইউনিয়ান রুরাল ডেভেলপমেন্ট মন্ত্রী শিবরাজ সিং চৌহানকে এই চিঠি দেওয়া হয়েছে। এরপর এক অনুষ্ঠানে নভেম্বর মাস থেকেই নতুন মজুরি দেওয়ার জন্য বলেছেন মুখ্যমন্ত্রী নিজেও।

বিগত ১লা জুলাই গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের তরফ থেকে নতুন মজুরির তালিকা জারি করা হয়েছিল। সেখানেই দৈনিক ৩০০ টাকা মজুরির কথা বলা হয়। তবে সেখানেই তিন রাজ্যে ৪০০ টাকার বেশি মজুরি দেওয়া হবে বলে জানানো হয়। কেরালাতে ৪০১ টাকা, গোয়াতে ৪০৬ টাকা ও হরিয়াণাতে ৪০৯ টাকা। এর ভিত্তিতেই এই প্রস্তাব রাখা হয়েছে। বর্তমানে ১০ লক্ষ কর্মদিবস তৈরি হচ্ছে বাংলায়। তবে শীঘ্রই এটাকে কেন্দ্রের টার্গেট অনুযায়ী ২২ কোটি কর্মদিবসে পরিণত করা হবে।

আরও পড়ুনঃ ‘কিছু জায়গায় পুলিশ নিজেকে মন্ডল সভাপতি…’, শমীকের মন্তব্যের পর মুখ খুললেন দিলীপ-অগ্নিমিত্রা

কেন্দ্রকে প্রস্তাব মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

মজুরি বৃদ্ধির ক্ষেত্রে তিনটি বিষয়কে গুরুত্ব দেওয়ার জন্য বলেছেন মুখ্যমন্ত্রী। যার মধ্যে একটি নূন্যতম মজুরি, দ্বিতীয় বাড়তে থাকা দৈননন্দিন খরচ আরেকটি হল বাকি রাজ্যের তুলনায় বর্তমান মজুরির পার্থক্য। রাজ্যের সরকারি হিসাব বলছে বাংলায় ২.৩ কোটির বেশি মানুষ এই ভিবি-জি রাম জি প্রকল্পে আবেদনকারী রয়েছেন। তাই মজুরি বৃদ্ধি হলে একটা বিশাল সংখ্যক মানুষ আর্থিক স্বস্তি পাবেন বলে আশা। গত বৃহস্পতিবার ভোপাল সফরের সময় শিবরাজ সিং চৌহানের সাথে এই বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, এক সময় মনরেগা স্কীমে বাংলা টপ পারফর্মার হিসাবে উঠে আসত। ১০০ দিনের কাজের জন্য বহু মানুষ নাম নথিভুক্ত করতেন। কিন্তু দীর্ঘ চার বছর অন্য রাজ্যগুলিতে এই প্রকল্পের কাজ চললেও পশ্চিমবঙ্গে বেনিয়মের জেরে কাজ স্থগিত ছিল। যার ফলে বহু শ্রমিকেরা অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে কাজের তাগিদে চলে গিয়েছেন। নতুন সরকার আসার পর কাজ চালু হয়েছে ঠিকই, তবে এখনও বহু জায়গায় বেশ কিছু বাঁধা থেকেই গেছে।