বাংলা হান্ট ডেস্কঃ সংসদের বিশেষ অধিবেশন (Parliament Special Session) নিয়ে নতুন করে তৎপরতা শুরু হয়েছে। এখনও পর্যন্ত কেন্দ্রের তরফে কোনও সরকারি ঘোষণা করা হয়নি। তবে সূত্রের খবর, নভেম্বর মাসের শেষের দিকেই বসতে পারে সংসদের বিশেষ অধিবেশন। আর সেই কারণেই বিজেপি ও এনসিপিআই সাংসদদের তৈরি থাকতে বলা হয়েছে। পশ্চিমবঙ্গের সাংসদদের কলকাতা বা দিল্লি ছেড়ে অন্য কোথাও যেতে নিষেধ করা হয়েছে বলেও খবর। কিন্তু হঠাৎ এমন নির্দেশ কেন?
Parliament Special Session : ২০ থেকে ৩০ নভেম্বরের মধ্যে অধিবেশন?
সূত্রের খবর, আগামী ২০ থেকে ৩০ নভেম্বরের মধ্যে যে কোনও দিন সংসদের বিশেষ অধিবেশন (Parliament Special Session) ডাকতে পারে কেন্দ্র। এই অধিবেশনে ফের মহিলা সংরক্ষণ বিল এবং আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন বিল পেশ করা হতে পারে। এই দুটি সংবিধান সংশোধনী বিল পাশ করানোর জন্য আবারও চেষ্টা করবে কেন্দ্রীয় সরকার।

এদিকে বিজেপি ও এনডিএ-র সব সাংসদকে তৈরি থাকতে বলা হয়েছে। নেতৃত্বের তরফে জানানো হয়েছে, যে কোনও সময় তাঁদের দিল্লিতে ডাকা হতে পারে। তাই অধিবেশনে যোগ দেওয়ার জন্য আগে থেকেই প্রস্তুত থাকতে হবে। প্রত্যেক সাংসদের উপস্থিতিও বাধ্যতামূলক করা হয়েছে।
আরও পড়ুনঃ সপ্তম বেতন কমিশন চালু হলে কত হবে বেতন? গ্রুপ C ও D কর্মীদের জন্য রইল পুরো হিসাব!
বাইরে যাওয়ার উপর নিষেধাজ্ঞা কেন?
শুধু বিজেপি নয়, পশ্চিমবঙ্গের এনসিপিআই সাংসদদেরও সতর্ক করা হয়েছে বলে খবর। কলকাতা ও দিল্লি ছাড়া অন্য কোনও রাজ্যে বা বিদেশে যেতে পারবেন না তাঁরা। কারণ, যে কোনও সময় দিল্লিতে পৌঁছনোর নির্দেশ আসতে পারে। সেই নির্দেশ পাওয়ার পর যাতে সাংসদদের আসতে কোনও সমস্যা না হয়, তাই এই ব্যবস্থা বলে জানা যাচ্ছে।
এনসিপিআইয়ের ২০ সাংসদকে নিয়ে জল্পনা
এবারের বিশেষ অধিবেশনে (Parliament Special Session) এনসিপিআইয়ের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ হতে পারে। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর তৃণমূল কংগ্রেস ছেড়ে লোকসভার ২০ জন সাংসদ আলাদা হয়ে যান। তাঁরা মিলে এনসিপিআই নামে একটি নতুন দল তৈরি করেছেন। এই দলে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, দেব, রচনা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, জুন মালিয়া, ইউসুফ পাঠান এবং আবু তাহের-সহ মোট ২০ জন সাংসদ। সংসদে আলাদা দল হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য তাঁরা আবেদনও জানিয়েছেন। তবে এখনও সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
ভোটাভুটিতে বিজেপিকে সমর্থন করতে পারে এনসিপিআই
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, সূত্রের খবর অনুযায়ী, সংসদে ভোটাভুটির সময় এনসিপিআই সাংসদরা বিজেপির পক্ষেই ভোট দিতে পারেন। সেক্ষেত্রে শাসক জোটের পক্ষে ভোটের সংখ্যা আরও বাড়বে। মহিলা সংরক্ষণ বিল এবং আসন পুনর্বিন্যাস বিল পাশ করানোর ক্ষেত্রে এই সমর্থন কেন্দ্রের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে (Parliament Special Session)।












