বাংলাহান্ট ডেস্ক : দীপাবলির সময় মুক্তি পেয়েছে ‘রামায়ণ’ (Ramayana)। নীতেশ তিওয়ারি পরিচালিত রণবীর কাপুর ও যশ অভিনীত ছবিটি মুক্তির দিন থেকেই ঝড় তুলেছে বক্স অফিসে। এটি অবশ্য রামায়ণের প্রথম অংশ। রাবণের সীতাহরণ পর্যন্ত দেখানো হয়েছে প্রথম পার্টে। মহাকাব্যের বাকি অংশ থাকবে দ্বিতীয় পার্টে।
পিছিয়ে গেল রামায়ণের (Ramayana) দ্বিতীয় পার্টের মুক্তি
প্রথমে জানা গিয়েছিল, ২০২৭ এর দীপাবলিতে মুক্তি পাবে দ্বিতীয় পর্ব। কিন্তু হঠাৎ করেই দ্বিতীয় পার্টের মুক্তির তারিখ পিছিয়ে করা হয়েছে ২০২৮ এ। অর্থাৎ আগামী বছর নয়, তার পরের বছর দীপাবলিতে মুক্তি পাবে রামায়ণের দ্বিতীয় ভাগ। কিন্তু হঠাৎ এমন সিদ্ধান্ত কেন?

শুটিং সারা অনেকটাই: জানা গিয়েছে, ছবির দ্বিতীয় পর্বের ৬০ শতাংশের শুটিং ইতিমধ্যেই সারা। কিন্তু সমস্যা রয়েছে পোস্ট প্রোডাকশনে। ছবির চিত্রগ্রাহক বলেন, প্রথম পর্বের তুলনায় দ্বিতীয় পর্ব আরও বৃহৎ পরিসরে এবং মেগা স্কেলে তৈরি করা হচ্ছে। ভিএফএক্স এবং মোশন ক্যাপচারের প্রচুর কাজ এখনও বাকি রয়েছে।
আরও পড়ুন : নভেম্বরেই বড় সিদ্ধান্ত! বিজেপি ও এনসিপিআই সাংসদদের তৈরি থাকার নির্দেশ কেন্দ্রের
কী থাকছে দ্বিতীয় পর্বে: ছবির (Ramayana) দ্বিতীয় পর্বে থাকছে হনুমান এবং বানর সেনার মতো একাধিক কম্পিউটার নির্মিত চরিত্র। চরিত্রগুলিকে পর্দায় বাস্তবসম্মত ভাবে ফুটিয়ে তুলতে সময় প্রয়োজন। তাড়াহুড়ো করে ছবি নষ্ট করতে চান না নির্মাতারা।
আরও পড়ুন : নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’এ রামের থেকেও ‘আকর্ষণীয়’ রাবণ! ব্যাখ্যা দিলেন অনুপম
এর আগে প্রযোজক নমিত মালহোত্রাও জানিয়েছিলেন, এত বড় মাপের একটি ছবিকে তাড়াহুড়ো করে শেষ করতে চান না তাঁরা। দর্শকদের বিশ্বমানের অভিজ্ঞতা দিতেই এত সময় লাগছে।












