গন্ধেই হয়ে যাবে অর্ধেক খাওয়া, এভাবে বানান নলেন গুড়ের পায়েস, স্বাদ হবে দ্বিগুণ

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক: শীতকাল মানেই নলেন গুড় মাস্ট। নতুন গুড় দিয়ে পিঠে পুলি, নরম বা কড়া পাকের সন্দেশ, রসগোল্লা থেকে পায়েস (Recipe) সবই যেন অমৃত। ঠাণ্ডার মধ্যে নলের গুড়ের গন্ধ ভরা পায়েস মনটা এমনিই ভালো করে দেয়।

নলেন গুড়ের সুস্বাদু পায়েসের রেসিপি (Recipe)

শীতকালের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত এই নলের গুড়ের পায়েস। কিন্তু কীভাবে রাঁধলে বাড়বে এই পায়েসের স্বাদ? এতে ব্যবহার করতে পারেন নলেন গুড়, ফুল ফ্যাট দুধ ব্যবহার করতে পারেন। এছাড়া মিল্কমেডও ব্যবহার করতে পারেন। এতে বাড়বে স্বাদ। রইল রেসিপি-

Winter special nalen gurer payesh recipe

নলের গুড়ের পায়েসের উপকরণ:

ঘি

নলেন গুড়

ফুল ফ্যাট দুধ

গোবিন্দভোগ চাল

কিশমিশ

কাজু

পেস্তা

আরও পড়ুন : নীল সাদার গেরো থেকে মুক্তি, পছন্দের ইউনিফর্মের রঙ বেছে নিতে পারবে স্কুল কর্তৃপক্ষই

নলেন গুড়ের পায়েসের প্রণালী: একটি কড়াই বা হাঁড়িতে প্রথমে এক চামচ ঘি দিন। এরপর ঢেলে দিন ফুল ফ্যাট দুধ। এবার ঘিয়ের সঙ্গে দুধ মিশিয়ে ভালো করে জ্বাল দিন (Recipe)। বেশ কিছুক্ষণ ফোটানোর পর আগে থেকে ধুয়ে ঘি মাখিয়ে রাখা গোবিন্দভোগ চাল ঢেলে দিন। কম আঁচে চাল সেদ্ধ হওয়া পর্যন্ত ফোটান। মাঝে মাঝে নাড়াতে হবে।

আরও পড়ুন : এবার শিলিগুড়ি থেকে এক বাসেই মায়াপুর ইসকন, কবে কবে ছাড়বে, ভাড়াই বা কত?

চাল সেদ্ধ হয়ে গেলে এক কাপ নলেন গুড় ঢেলে ভালো করে মিশিয়ে দিন। চাইলে চিনি বা মিল্কমেডও দিতে পারেন। এবার ১০-১৫ মিনিট ভালো করে ফুটিয়ে ভেজানো কাজু কিশমিশ দিয়ে নামিয়ে নিন। শেষে পেস্তা কুচি ছড়িয়ে পরিবেশন করুন নলেন গুড়ের পায়েস।