বাংলাহান্ট ডেস্ক: এখনই সিনেমা হল থেকে সরছে না সাধক বামাক্ষ্যাপা (Sadhak Bamakhyapa)। সম্প্রতি শোনা গিয়েছিল, হল থেকে সদ্য মুক্তিপ্রাপ্ত ছবিটি সরিয়ে জায়গা করে নিচ্ছে হিন্দি ছবি। এই ঘটনায় বিতর্ক ছড়াতেই কড়া পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলা থেকে হল থেকে সরিয়ে দেওয়ার ঘটনা যাতে আর না ঘটে সে বিষয়ে স্পষ্ট নির্দেশ দিয়ে দিয়েছেন তিনি।
সাধক বামাক্ষ্যাপা (Sadhak Bamakhyapa) নিয়ে বড় সিদ্ধান্ত
বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রতিটি সিনেমা হলে বাংলা ছবির শো থাকা বাধ্যতামূলক। দুপুর ৩ টে থেকে রাত ৯ টার মধ্যে একটি অন্তত বাংলা ছবির শো রাখতে হবে। এই নিয়ম কোনও সিনেমা হল অমান্য করলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হতে পারে। বৈঠকে আরও বলা হয়েছে, বাংলা ছবি না দেখালে হলের লাইসেন্স সাসপেন্ড হতে পারে।

বাড়ছে সিনেমা হলের সংখ্যা: জানা যাচ্ছে, বাংলা ছবির প্রদর্শনী নিশ্চিত করার পাশাপাশি রাজ্যে সিনেমা হলের সংখ্যা বাড়ানোর পরিকল্পনাও করা হয়েছে বলে খবর। আগামী দেড় বছরের মধ্যে ৫১ টি নতুন সিনেমা হল তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছেন মুখ্যমন্ত্রী (Sadhak Bamakhyapa)। এছাড়া রাজ্যে থাকা ৭০ টিরও বেশি বিনোদনকেন্দ্রকে প্রেক্ষাগৃহে রূপান্তরিত করার সম্ভাবনা খতিয়ে দেখা হবে বলেও খবর।
আরও পড়ুন : ACL 2-তে ইতিহাস ইস্টবেঙ্গলের! জিকসনের গোলে প্রথম ভারতীয় ক্লাব হিসেবে ঐতিহাসিক জয় লাল-হলুদ ব্রিগেডের
গঠন হয়েছে কমিটি: একটি বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যারা বাংলা চলচ্চিত্রের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি করবে। এই কমিটির সদস্য বাছাই এবং প্রয়োজনীয় রিপোর্ট তৈরির দায়িত্বে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও মিঠুন চক্রবর্তী।
আরও পড়ুন : এবার শীতে নারকেল নয়, বানিয়ে ফেলুন ক্ষীরসাপটা, ডুবে থাকবে দুধে
এ বিষয়ে অভিনেতা রুদ্রনীল ঘোষ বলেন, অন্য কোনও ভাষার সিনেমার সঙ্গে বাংলা ছবির কোনও বিরোধ নেই। তবে বাংলার সাংষ্কৃতিক পরিচয় এবং এই মাটিতে যারা দায়িত্ব নিয়ে অনেক পরিশ্রম করে বাংলা সিনেমা তৈরি করছেন তাদের স্বার্থকে গুরুত্ব দিতে হবে।












