বাংলা হান্ট ডেস্কঃ বকেয়া ডিএ (Dearness Allowance) নিয়ে চর্চার মাঝেই গুরুত্বপূর্ণ বার্তা দিলেন কনফেডারেশন অব স্টেট গভঃ এমপ্লয়িজ এর সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। সম্প্রতি একটি পোস্ট করে ০১. ০৪. ০৮ পরবর্তী ৩১. ১২.১৫ পর্যন্ত বকেয়া ডিএ নিয়ে আলোচনা করেন। সেখানে সরকারি কর্মীরা কেন বকেয়া ডিএ কম পাচ্ছে এই নিয়ে বলেন তিনি। সমাজমাধ্যমে আরও একটি ভিডিও পোস্ট করে KMC এলাকার পেনশনারদের ডিএ নিয়ে কথা বলেন মলয়বাবু।
বকেয়া ডিএ নিয়ে বার্তা কনফেডারেশনের | Dearness Allowance
এই সকল সরকারি কর্মীদের উদ্দেশে মলয়বাবু বলেন, ‘কলকাতা কর্পোরেশন এলাকায় যে সকল অবসরপ্রাপ্ত কর্মচারীরা, এখনও অনেকেই পাননি কিন্তু যারা পেয়েছেন তারা প্রশ্ন করছেন যে আমরা এই ০১. ০৪. ০৮ থেকে ৩১. ১২.১৫ পর্যন্ত বকেয়া পাব কি না। দেখুন আপনাদের ক্ষেত্রে সরকার অর্ডার বের করে বলেছে যেহেতু কলকাতা কর্পোরেশনে দিতে অনেক সময় লেগে গেছে তাই বলেছে ০১. ০৪. ০৮ থেকে ৩১. ১২.১৯ পর্যন্ত পুরোটা হিসেব করে তার ৫০% দিয়ে দেওয়া হবে এবং সেই পরিপ্রেক্ষিতে অধিকাংশই পেয়ে গেছে।’

যারা এখনও বকেয়া পাননি তাদের বার্তা দিয়ে তিনি বলেন, ‘বাকি আছে সেটা আমি জানি তাই বলে রাখলাম ৫০% দিয়েছে, অটোমেটিক আপনারা আর ৫০% পেয়ে যাবেন। সরকার বলেছে নভেম্বরের মধ্যে দিয়ে দেবে সেটা আমরা লক্ষ্য রাখব।’ ক্ষমতায় আসার পর বিজেপি সরকারও বকেয়া মেটাতে পদক্ষেপ করেছে। তবে একাধিক ক্ষেত্রে এই ডিএ নিয়ে সরকার সঠিক হিসেব করছে না বলে অভিযোগ তুলছেন সরকারি কর্মীরা।
আরও পড়ুন: উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফল প্রকাশের দিন ঘোষণা, কোথায় দেখবেন নম্বর?
মলয়বাবুর অভিযোগ, ০১. ০৪.০৮ থেকে ৩১.১২.১৫ পর্যন্ত ডিএ দেওয়া শুরু হয়েছে। কিন্তু ৬০৫ AICPI ধরে ক্যালকুলেশন করার ফলে ০১. ০৪. ০৮ থেকে ৩১.১২.১১ পর্যন্ত ডিএ শূন্য দেখানো হয়েছে। তাই ২০১১ সালের কোন একটি মাসে অবসর নিলে বকেয়া ডিএ কিছুই পাবেন না। পরবর্তী ২০১২ থেকে ২০১৫ এর মধ্যে কোনো একটি মাসে অবসর নেওয়ার অবসরপ্রাপ্ত কর্মচারীরা ০১. ০১. ১২ থেকে ৩১. ১২. ১৫ পর্যন্ত হিসেব মোতাবেক বকেয়া পাবেন। যা অনেকটাই কম।
তিনি বলেন, ‘সরকারের ক্যালকুলেশন অনুসারে স্বাভাবিক নিয়মেই ০১. ০৪.০৮ থেকে ৩১.১২.১৫ পর্যন্ত যে বকেয়া ডিএ-টা দেওয়া শুরু হয়েছে সেটা অনেকটাই কম হবে। AICPI অনুসারে ডিএ না দিয়ে সরকার তাদের নিজস্ব ইচ্ছা, ভঙ্গিতে ডিএ-টা কম দেখাতে গিয়ে মাইনাস হয়ে গেছে। ডিএ-টা যেহেতু বেতনের অংশ তাই বেতনটা কমিয়ে দিতে পারেনা সরকার, সেটা বুঝতে পেরে ডিএ বলেছে শূন্য। অর্থাৎ ওই মাসগুলোতে সরকার সব ডিএ দিয়ে দিয়েছে তাই বকেয়া কোনো নেই।’












