বাংলাহান্ট ডেস্ক: বাঙালি মাত্রে সর্বভূক। শাকসবজি নিরামিষের পাশাপাশি বাঙালির পছন্দের তালিকায় নানান মাছ, ডিম, মাংসও রয়েছে। স্বাস্থ্যের চিন্তা করলেও মাটন ছাড়তে পারে না বাঙালি। আর মাটন বাড়িতে আসলে লিভার (Recipe) বা মেটে নিয়েও পড়ে যায় কাড়াকাড়ি। মাটনের মেটে অনেকেরই পছন্দের। উপরন্তু এতে ভরপুর রয়েছে পুষ্টিগুণ।
মাটনের মেটে চচ্চড়ির রেসিপি (Recipe)
প্রচুর পুষ্টিগুণ রয়েছে মাটনের মেটেতে। নানান রোগ দূর করে মেটে। মেপে খেলে শরীরে সঠিক পুষ্টিগুণ পৌঁছে দেয় মাটনের মেটে। কীভাবে বানাবেন মেটে চচ্চড়ি, দেখে নিন রেসিপি-

মেটে চচ্চড়ির উপকরণ:
মাটনের মেটে
পেঁয়াজ কুচি
আদা
রসুন বাটা
টমেটো কুচি
জিরে গুঁড়ো
ধনে গুঁড়ো
তেজপাতা
হলুদ গুঁড়ো
লেবুর রস
আরও পড়ুন : প্রতিদিন ২ জিবি হাইস্পিড ডেটা সহ অতিরিক্ত সুবিধা, জিও-র ৫৬ দিনের এই প্ল্যানের দাম কত জানেন?
মেটে চচ্চড়ির প্রণালী: প্রথমেই মাটনের মেটে গুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন। মেটে গুলো এবার নুন, হলুদ আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিন। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে দিয়ে সামান্য চিনি, পেঁয়াজ কুচি, তেজপাতা, আদা রসুন বাটা, টমেটো কুচি, জিরে আর ধনে গুঁড়ো (Recipe)।
আরও পড়ুন : স্টিমার নেই? কুছ পরোয়া নেই, প্রেশার কুকারেই হবে দোকানের মতো মোমো
ভালো করে কষিয়ে দিয়ে দিন মেটে গুলো। ভালো করে কষাতে থাকুন যতক্ষণ না তেল ছাড়ে। এরপর দিন সামান্য গরম জল। ঢাকা দিয়ে মেটে সেদ্ধ হতে দিন। মাটনের মেটে সেদ্ধ হয়ে গেলে আর গ্রেভি শুকিয়ে এলে নামিয়ে নিন। পরিবেশন করুন ভাত, রুটি বা পরোটার সঙ্গে।












