স্টিমার নেই? কুছ পরোয়া নেই, প্রেশার কুকারেই হবে দোকানের মতো মোমো

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : স্ট্রিট ফুডের জগতে মোমোর স্থান এখন থাকবে উপরের দিকেই। শহরের আনাচে কানাচে তো বটেই, বাড়ির হেঁশেলেও রমরমা মোমোর (Recipe)। ময়দার পরতে মোড়া মাংসের পুর, ঝাল ঝাল চাটনিতে মাখিয়ে মুখে পুরলেই যেন স্বর্গ।

বাড়িতেই কীভাবে বানাবেন মোমো (Recipe)?

মোমো বানানো বিশেষ কঠিন নয়। কিন্তু মোমো সাধারণত বানানো হয় স্টিমারে। তবে বাড়িতে যদি স্টিমার না থাকে তবে প্রেশার কুকার ব্যবহার করেও বানানো যায় মোমো। কীভাবে বানাবেন দেখে নিন রেসিপি-

Recipe of soft momo in pressure cooker

মোমো তৈরির উপকরণ:

ময়দা

পেঁয়াজ কুচি

রসুন কুচি

আদা কুচি

চিকেন কিমা

সয়া সস

গোলমরিচ গুঁড়ো

তেল

টমেটো

শুকনো লঙ্কা

লেবুর রস

আরও পড়ুন : প্রতিদিন ২ জিবি হাইস্পিড ডেটা সহ অতিরিক্ত সুবিধা, জিও-র ৫৬ দিনের এই প্ল্যানের দাম কত জানেন?

মোমো তৈরির প্রণালী: প্রথমে ময়দা, তেল, নুন একসঙ্গে মেখে জল দিয়ে মেখে মণ্ড আধ ঘন্টা রেখে দিন। এবার কড়াইতে পেঁয়াজ, রসুন, আদা, চিকেন কিমা দিয়ে ভাজা ভাজা করুন। এর মধ্যে দিয়ে দিন সয়া সস, নুন, গোলমরিচ। সবটা একসঙ্গে মিশিয়ে নামিয়ে নিন (Recipe)। এবার ময়দার মণ্ড থেকে ছোট ছোট লেচি কেটে পাতলা লুচির মতো বেলে তার মধ্যে পুর দিয়ে মোমোর আকার দিন।

আরও পড়ুন : শুধু শিক্ষক নয়, পড়ুয়াদেরও এবার বায়োমেট্রিক হাজিরা স্কুলে, কবে থেকে চালু হচ্ছে?

এবার প্রেশার কুকারে দেড় গ্লাস জল ঢেলে দিন। তার উপরে একটি জালি বসিয়ে অল্প তেল মাখিয়ে মোমোগুলি উপরে সাজিয়ে দিন। এবার রবার ও হুইসল খুলে কুকারের ঢাকনা বন্ধ করে দিন। এবার আঁচ মাঝারি রেখে ১৫ মিনিট মতো রান্না করলেই তৈরি মোমো। এবার সস বা চাটনি বানানোর জন্য টমেটো ও শুকনো লঙ্কা সেদ্ধ করে নিন। টমেটোর খোসা ছাড়িয়ে সেদ্ধ লঙ্কা ও রসুন বেটে নিন একসঙ্গে। এবার কড়াইতে তেল গরম করে এই বাটা, লেবুর রস, নুন, চিনি দিয়ে কষালেই তৈরি মোমোর চাটনি।