বাংলা হান্ট ডেস্ক: সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি মানেই দীর্ঘ লড়াই, অনিশ্চয়তা, বারবার ব্যর্থতার মুখোমুখি হওয়া এবং নিজের উপর বিশ্বাস ধরে রাখার কঠিন পরীক্ষা। সেই লড়াইয়ে কীভাবে ধৈর্য ও অধ্যবসায়ের জোরে সাফল্যের (Success Story) শিখরে পৌঁছনো যায়, তারই উদাহরণ মেধা আনন্দ (Medha Anand)। একাধিকবার ব্যর্থ হয়েও হাল না ছেড়ে শেষ পর্যন্ত ইউপিএসসি (UPSC) পরীক্ষায় ১৩তম স্থান অর্জন করে আইএএস হওয়ার স্বপ্ন পূরণ করেছেন তিনি। তাঁর এই যাত্রা আজ বহু পরীক্ষার্থীর কাছে অনুপ্রেরণা।
মেধা আনন্দের অসাধারণ সাফল্যের কাহিনি (Success Story):
সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা শেষ করার পরই ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি শুরু করেন মেধা। প্রথমবার পরীক্ষায় সফল হতে পারেননি তিনি। স্বাভাবিকভাবেই সেই ব্যর্থতা বড় ধাক্কা হয়ে এসেছিল। চারপাশের সামাজিক ও পারিবারিক চাপের আশঙ্কাও ছিল। তবে নিজেকে দোষারোপ না করে কোথায় ভুল হচ্ছে, তা বোঝার চেষ্টা করেন। দ্বিতীয় প্রচেষ্টায় পরীক্ষায় উত্তীর্ণ হয়ে রেলওয়ে ট্র্যাফিক সার্ভিসে যোগ দেন। কিন্তু তাঁর লক্ষ্য ছিল আইএএস হওয়া। তাই চাকরি পেয়েও প্রস্তুতি থামাননি (Success Story)।
আরও পড়ুন: চিকিৎসার জন্য আর ছুটতে হবে না ভেলোরে! বাংলায় আরও ৪ মেডিক্যাল কলেজ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
এর পরের প্রচেষ্টাগুলিতে একাধিকবার ইন্টারভিউয়ের দরজায় পৌঁছেও চূড়ান্ত তালিকায় জায়গা হয়নি তাঁর। বিশেষ করে চতুর্থবার ব্যর্থ হওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন মেধা। সেই কঠিন সময়ে বাবার পাশাপাশি কয়েক জন বন্ধুর সমর্থন তাঁকে নতুন করে ঘুরে দাঁড়ানোর সাহস দেয়। নিজের আবেগ সামলে আবার প্রস্তুতি শুরু করেন তিনি। বুঝতে পারেন, এই লড়াইয়ে শুধু পড়াশোনা নয়, মানসিক দৃঢ়তাও সমান জরুরি।
পঞ্চমবার পরীক্ষায় বসার সময় চাকরির দায়িত্ব সামলেও প্রস্তুতি চালিয়ে যান মেধা। ব্যর্থতার ভয়কে দূরে সরিয়ে পরীক্ষাকে পেশাগত জীবনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবেই দেখতে শুরু করেন। প্রশিক্ষণের পাশাপাশি মেইনস পরীক্ষার জন্য নিয়মিত টেস্ট সিরিজে অংশ নেন। আগের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রস্তুতির কৌশলেও বদল আনেন। অবশেষে সেই পরিশ্রমের ফল মেলে। ইউপিএসসি পরীক্ষায় ১৩তম স্থান অর্জন করে আইএএস হওয়ার স্বপ্ন পূরণ করেন তিনি।

আরও পড়ুন: বাঁকুড়া থেকে উত্তরবঙ্গ অবধি সরাসরি বাস! SBSTC-র নতুন বাসের রুট ও সময়সূচি জানুন
নিজের অভিজ্ঞতা থেকে মেধার উপলব্ধি, সাফল্য (Success Story) কিংবা ব্যর্থতা—কোনওটাকেই জীবনের চূড়ান্ত সত্য বলে ধরে নেওয়া উচিত নয়। তাঁর কথায়, সফল হলে পাশে মানুষের ভিড় জমে, কিন্তু ব্যর্থতার সময়ে পাশে থাকেন কেবল হাতে গোনা কয়েক জন। তাই কঠিন সময়ে ধৈর্য রাখা, প্রিয়জনদের সমর্থনকে গুরুত্ব দেওয়া এবং নিজের উপর আস্থা না হারানোই সবচেয়ে জরুরি।












