সম্পূর্ণ নিখরচায় ভ্রমণ বন্দে ভারতের মতো প্রিমিয়াম ট্রেনে, কারা পাবেন এই সুবিধা?

Published on:

Published on:

Vande Metro AC Local Train from 2027

বাংলাহান্ট ডেস্ক: কাছের গন্তব্য হোক বা দূরপাল্লার সফর, ট্রেনের উপরেই ভরসা করেন অনেকে। আর এবার ট্রেন যাত্রীদের জন্য এল এক বড় সুযোগ। বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat) মতো প্রিমিয়াম ট্রেন সহ ভারতের যেকোনো এক্সপ্রেস ট্রেনে মিলবে এবার বিনামূল্যে ভ্রমণের সুযোগ। ভারতের এক শ্রেণির নাগরিকদের বিনামূল্যে ট্রেন সফরের সুবিধা আরও বাড়িয়ে দিয়েছে কেন্দ্র।

রেলের সব ট্রেনেই (Vande Bharat) বিনামূল্যে সফরের সুবিধা

ভারতীয় রেল সূত্রে খবর, মূলত ভারতীয় ‘চক্র’ শ্রেণির বীর পুরস্কার প্রাপকদের জন্য এই সুবিধা দেওয়া হচ্ছে। ভারতীয় সেনার তরফে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে, দেশের জন্য সেনার সাহসিকতা, আত্মত্যাগ ও অবদান রাখা যোদ্ধাদের সম্মান জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

These people can travel in premium train like vande bharat for free

কারা পাবেন সুবিধা: দেশের সব প্রিমিয়াম ট্রেন সহ সমস্ত দেশের সমস্ত ট্রেনেই বিনামূল্যে যাতায়াত করতে পারবেন পুরস্কার প্রাপ্ত বীররা। জানা যাচ্ছে, চক্র শ্রেণির অন্তর্গত ৬ টি সামরিক বীরত্ব পুরস্কার প্রাপক রয়েছেন সেনাবাহিনীতে- পরমবীর চক্র, অশোক চক্র, মহাবীর চক্র, কীর্তি চক্র, বীর চক্র, শৌর্য চক্র।

আরও পড়ুন : নতুন কার্ড থেকে মোবাইল নম্বর লিঙ্ক, আধারের সব কাজ এবার মিলছে এক ছাদের তলায়

কীভাবে করতে হবে আবেদন: ভারতীয় রেল (Vande Bharat) ও ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের যৌথ আলোচনায় নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। ট্রেনে বিনামূল্যে সফরের জন্য Indian Railway Concession Card Portal এ আবেদন করতে হবে। এর জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে।

আরও পড়ুন : পরপর দুই রুটে সরকারি বাস, বালুরঘাটবাসীদের বড় উপহার, কবে কবে চলবে?

আবেদনকারীর নথি যাচাই করার পর তাঁকে ট্রাভেল পাস বা ই পাস দেওয়া হবে। ওই পাসের ভিত্তিতে টিকিট বুক করা যাবে অনলাইনে। এর আগে হার্ড কপির মাধ্যমে আবেদন করতে হত এই সুবিধার জন্য। কিন্তু এবার থেকে ডিজিটাল মাধ্যমে এই পাস করে নেওয়া যাবে।