‘নারীশক্তিকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ হবেই’, ডিলিমিটেশন বিল পাশ হওয়ার পথ প্রশস্ত হতেই বার্তা প্রধানমন্ত্রীর

Published on:

Published on:

What message did the PM convey as the path was cleared for the passing of the Delimitation Bill?

বাংলাহান্ট ডেস্ক: সংসদে আসন পুনর্বিন্যাসের (Delimitation Bill) পর মহিলা সংরক্ষণ আইন কার্যকর করার প্রশ্নে এবার আরও আক্রমণাত্মক অবস্থান নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। দেশের মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণের প্রতিশ্রুতি যে কোনও পরিস্থিতিতেই পূরণ করা হবে, তা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন তিনি। একটি ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, বহু দশক ধরে রাজনীতিতে মহিলাদের অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব বাড়ানোর দাবি উঠছে। এই লড়াইয়ের সঙ্গে তিনিও দীর্ঘদিন ধরে যুক্ত। তাই নারীশক্তিকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে সরকার বদ্ধপরিকর।

ডিলিমিটেশন বিল (Delimitation Bill) পাশ হওয়ার পথ প্রশস্ত হতেই কী বার্তা  প্রধানমন্ত্রীর?

ভিডিও বার্তায় মোদি আরও বলেন, দেশের মহিলাদের আশীর্বাদ তাঁর সরকারের সঙ্গে রয়েছে বলেই তিনি বিশ্বাস করেন। ‘নারীশক্তি বন্দন অধিনিয়ম’ কার্যকর করার পথে যে সমস্ত বাধা রয়েছে, সেগুলি সরিয়ে দেওয়ার আশ্বাসও দিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, মহিলা সংরক্ষণের বিরোধীরা যতই বাধা দেওয়ার চেষ্টা করুন না কেন, এই উদ্যোগ থামানো যাবে না। রাজনৈতিক মহলের মতে, আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন (Delimitation Bill) নিয়ে সংসদে বিতর্কের আবহেই প্রধানমন্ত্রীর এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে আসা বিয়ের আমন্ত্রণপত্রের লিঙ্ক ক্লিক করতেই উধাও ১০ লক্ষ টাকা! মাথায় হাত যুবকের

অন্যদিকে, মহিলা সংরক্ষণ আইন কার্যকর করার আগে আসন পুনর্বিন্যাস সংক্রান্ত প্রস্তাব নিয়ে রাজনৈতিক তৎপরতা বেড়েছে। এই ইস্যুতে বিরোধী শিবিরের মধ্যে মতপার্থক্যও সামনে আসছে। কয়েকটি আঞ্চলিক দলের সমর্থন সরকারের পক্ষে যাওয়ায় সংসদে বিল পাশের অঙ্ক অনেকটাই বদলাতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে এনসিপির শরদ পওয়ার শিবির এবং ডিএমকের সমর্থনের ইঙ্গিতকে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

তবে বিষয়টি একেবারে সহজ নয়। সংবিধান সংশোধনের জন্য সংসদে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা যথেষ্ট নয়, প্রয়োজন দুই-তৃতীয়াংশ সমর্থন। দেওয়া তথ্য অনুযায়ী, লোকসভায় এই সংখ্যার জন্য ৩৬০ জন সাংসদের সমর্থন প্রয়োজন। এনডিএর হাতে বর্তমানে প্রায় ৩২০টি আসন রয়েছে বলে দাবি করা হচ্ছে। ফলে বিল পাশ করাতে আরও সাংসদের সমর্থন জোগাড় করতে হবে সরকারকে। শরদ পওয়ারের দলের আট সাংসদের সমর্থন মিললে সেই সংখ্যা আরও বাড়তে পারে।

What message did the PM convey as the path was cleared for the passing of the Delimitation Bill?

আরও পড়ুন: দপ্তরে পরা যাবে না জিন্স, টি-শার্টেও নিষেধাজ্ঞা! সরকারি কর্মীদের জন্য নয়া পোশাকবিধি অসম সরকারের

এছাড়াও ডিএমকে, ওয়াইএসআর কংগ্রেস-সহ একাধিক আঞ্চলিক দলের অবস্থান এই সমীকরণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। ফলে মহিলা সংরক্ষণ এবং ডিলিমিটেশন—দুই বিষয় ঘিরেই জাতীয় রাজনীতিতে উত্তাপ বাড়ছে। বিরোধীদের আপত্তি ও সংসদীয় অঙ্কের মধ্যেই সরকার কতটা সমর্থন আদায় করতে পারে, এখন সেদিকেই নজর। তবে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বার্তা থেকে স্পষ্ট, মহিলা সংরক্ষণ কার্যকর করার প্রশ্নে পিছিয়ে আসতে রাজি নয় কেন্দ্র (Delimitation Bill)।