একী কাণ্ড! বিক্রি হয়ে গেল মুকেশ আম্বানির এই সংস্থা, নতুন মালিক কে?

Published on:

Published on:

A big update has come in the context of Reliance Industries.
Follow

বাংলা হান্ট ডেস্ক: ভারত তথা এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি প্রায় সবসময় থাকেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে, এবার তাঁর মালিকানাধীন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের (Reliance Industries) প্রসঙ্গে এমন একটি আপডেট সামনে এসেছে যেটি জানার পর অবাক হবেন প্রত্যেকেই।

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের (Reliance Industries) প্রসঙ্গে বড় আপডেট:

মূলত, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের একটি স্টেপ-ডাউন সাবসিডিয়ারি ইতিমধ্যেই রিলায়েন্স রিটেলকে জানিয়েছে যে তারা রিলায়েন্স প্রজেক্টস অ্যান্ড প্রপার্টি ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড (RPPMSL)-এ থাকা তাদের ১০০ শতাংশ ইক্যুইটি শেয়ার বিক্রি করে দিয়েছে। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে উপস্থাপিত করা হল।

A big update has come in the context of Reliance Industries.

কী জানা গিয়েছে: রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের দেওয়া তথ্য অনুযায়ী, রিলায়েন্স রিটেল RPPMSL-এ থাকা তার সম্পূর্ণ অংশীদারিত্ব জয়পুর এনক্লেভ প্রাইভেট লিমিটেডের কাছে বিক্রি করে দিয়েছে। এই বিক্রয় চুক্তিটি মোট ২৭৪ কোটি টাকার বিনিময়ে সম্পন্ন হয়েছে। এর ফলে, RPPMSL এখন আর কোম্পানিটির সাবসিডিয়ারি নয়। ক্রেতা উক্ত কোম্পানির প্রোমোটার/প্রোমোটার গ্রুপ কিংবা গ্রুপের কোম্পানিগুলির সঙ্গে সম্পর্কিত নয়।

আরও পড়ুন: নাইট শিবিরে জোড়া ধাক্কা! CSK-র কাছে পরাজয়ের পর ‘শাস্তি’-র সম্মুখীন রাহানে

RPPMSL-এর রেভিনিউ কত ছিল: জানিয়ে রাখি যে, ৩১ মার্চ, ২০২৫-এ সমাপ্ত অর্থবর্ষে রিলায়েন্সের কনসোলিডেটেড টার্নওভারে RPPMSL-এর অবদান ছিল ৬,৪১২.৬০ কোটি টাকা। ৩১ মার্চ, ২০২৫ পর্যন্ত কোম্পানিটির মোট সম্পদ ছিল ৩৪২.৪৫ কোটি টাকা। যা রিলায়েন্সের টার্নওভার এবং মোট সম্পদে যথাক্রমে ০.০৬ শতাংশ এবং ০.০৪ শতাংশ অবদান রেখেছে।

আরও পড়ুন: বিশ্বজুড়ে মন্দার আবহেও ভারতীয় অর্থনীতির জন্য ‘Good News’, কী জানাল IMF?

RPPMSL-র বয়স: মূলত, RPPMSL পূর্বে রিলায়েন্স ডিজিটাল প্ল্যাটফর্মস অ্যান্ড প্রজেক্ট সার্ভিসেস লিমিটেড নামে পরিচিত ছিল। কোম্পানিটি ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয়। এই সংস্থার আইটি ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে প্রজেক্ট ম্যানেজমেন্ট, প্রপার্টি ম্যানেজমেন্ট এবং ম্যানপাওয়ার সাপোর্টে এক্সপার্টিজ রয়েছে। এছাড়াও, রিটেল ও ডিজিটাল ইনিশিয়েটিভে সহায়তা প্রদান করে।