বাংলা হান্ট ডেস্ক: ভারতের নাগরিক জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে আধার কার্ড (Aadhaar Card)। পরিচয় প্রমাণ থেকে শুরু করে ঠিকানা, ব্যাংকিং পরিষেবা, সরকারি প্রকল্প, স্কুল-কলেজে ভর্তি কিংবা চাকরি সবক্ষেত্রেই আধার প্রয়োজনীয়। তাই আধারে কোনো ভুল থাকলে তা বড় সমস্যার কারণ হতে পারে। আজকে প্রতিবেদনা রইল আধার আপডেটের নতুন গাইডলাইন সম্পর্কে বিস্তারিত তথ্য।
আধারে বাবার নাম ভুল থাকলে কীভাবে ঠিক করবেন, জানুন পুরো প্রসেস (Aadhaar Card)
বর্তমান সময়ে দাঁড়িয়ে আধার কার্ড (Aadhaar Card) শুধুমাত্র পরিচয় পত্র নয়। এটি প্রতিটি ভারতীয় নাগরিকের দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। পাশাপাশি সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার থেকে শুরু করে স্কুলে ভর্তি করা। অথবা ব্যাংকের একাউন্ট খোলা এবং সিম কার্ড কেনা সবকিছুর ক্ষেত্রে আধার কার্ডের গুরুত্ব অপরিসীম।

আরও পড়ুন: দুপুর বা রাতে জমিয়ে দিন, তাজা লাউ দিয়ে বানান তিল-বড়ির ‘তিলমোহিনী’, রেসিপি দেখে নিন
তবে অনেক সময় জীবিকা নির্বাহ করার জন্য আমাদের বাসস্থান পরিবর্তন করতে হয়। তেমনই আধার কার্ডে যদি আপনার পিতৃপরিচয় ভুল থাকে তাহলেও আপনার নানান কাজ আটকে যেতে পারে। আজকের প্রতিবেদনা রইল লম্বা লাইনে না দাঁড়িয়েও আপনি বাড়িতে বসি কিভাবে অভিভাবকের নাম ভুল থাকলে তা ঠিক করবেন সেই বিষয়ে তথ্য।
যদি আধার কার্ডে আপনার বাবার নাম বা নামের বানান ভুল থাকে তাহলে আপনাকে প্যান কার্ড, ব্যাংক একাউন্ট, পাসপোর্ট ও অন্যান্য জরুরী ডকুমেন্টগুলো বানানোর সময় সমস্যার সম্মুখীন হতে হবে। তবে এই সমস্যা সমাধান আপনি এখন বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে সহজেই করতে পারবেন।
এর জন্য সবার আগে আপনাকে ইউআইডিএআই (UIDAI)-র পোর্টালে লগ ইন করতে হবে। এরপর আপনার আধার নম্বর ও ওটিপি দিয়ে নিজের আধার অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। এরপর এবার আপডেট ডেমোগ্রাফিক অপশনে ক্লিক করতে হবে। এবার ধাপে আপডেট আধার ডিটেইলস অপশনে ক্লিক করতে হবে। সবশেষে আপনার বাবার নাম সিলেক্ট করে, সেখানে সঠিক নাম লিখুন এবং তার সমর্থনে প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে সাবমিট অপশনে ক্লিক করুন।
পাশাপাশি আপনি অফলাইনের মাধ্যমে এই কাজ করতে পারেন। এর জন্য আপনাকে আধার কেন্দ্র সেবায় যেতে হবে। সেখানে গিয়ে আপডেট ফর্ম নিয়ে তা উপযুক্ত তথ্য ও প্রমাণসহ পূরণ করতে হবে। তারপর বায়োমেট্রিক ভেরিফিকেশন করলেই হয়ে যাবে। তবে আধার সেন্টার থেকে আপনাকে একটি অ্যাকনলেজমেন্ট স্লিপ দেওয়া হবে (Aadhaar Card)।












