‘অভিষেকের নিজের..’, হামলার ঘটনায় বিস্ফোরক সদ্য TMC ছেড়ে যাওয়া এই ‘হেভিওয়েট’ নেতা!

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্কঃ সোনারপুরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) লক্ষ্য করে ডিম ও ইট ছোড়ার ঘটনার পর রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হয়েছে। এই ঘটনায় হামলার তীব্র নিন্দা করলেও তৃণমূল থেকে বহিষ্কৃত নেতা ঋজু দত্ত (Riju Dutta) দাবি করেছেন, ভোটের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন মন্তব্য এবং রাজনৈতিক ভাষার কারণেই সাধারণ মানুষের একাংশের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল। একইসঙ্গে তিনি বলেন, এই ধরনের হামলা কোনওভাবেই সমর্থনযোগ্য নয় এবং ঘটনাটি অত্যন্ত গুরুতর।

অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) হামলা নিয়ে বিস্ফোরক মন্তব্য ঋজু দত্তর

সোনারপুরের ঘটনাকে কেন্দ্র করে ঋজু দত্ত (Riju Dutta) বলেন, সভ্য সমাজে কোনও রাজনৈতিক নেতার উপর হামলার ঘটনা গ্রহণযোগ্য হতে পারে না। তবে তাঁর দাবি, লোকসভা ভোটের প্রচারের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) যেসব মন্তব্য করেছিলেন, সেগুলি অনেক সাধারণ মানুষ ভালোভাবে নেননি।

ঋজুর কথায়, ভোট-পরবর্তী পরিস্থিতি নিয়ে করা কিছু মন্তব্য এবং বিরোধীদের উদ্দেশে ব্যবহৃত ভাষা মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছিল। তাঁর দাবি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যে ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছিল, তা সাধারণ মানুষের একাংশের কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। সেই কারণেই বাংলার বিভিন্ন প্রান্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছিল বলে মন্তব্য করেন তিনি।

এদিকে, অভিষেকের উপর হামলার ঘটনাকে বর্তমানে অনেকেই ‘জনরোষ’-এর বহিঃপ্রকাশ বলে ব্যাখ্যা করছেন বলেও উল্লেখ করেন ঋজু। তাঁর দাবি, অতীতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা এবং বিজেপি সাংসদ খগেন মুর্মুর উপর হামলার ঘটনায় তৃণমূলের পক্ষ থেকেও একই ধরনের ব্যাখ্যা দেওয়া হয়েছিল।

তবে হামলার গুরুত্ব নিয়ে কোনও রাখঢাক করেননি ঋজু দত্ত (Riju Dutta)। তিনি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উপর প্রাণঘাতী হামলার চেষ্টা হয়েছে। তাঁর বক্তব্য, ঘটনাস্থলের ভিডিওতে দেখা গিয়েছে একজন যুবক ইট ছুড়ে মেরেছিল। যদি অভিষেকের মাথায় হেলমেট না থাকত, অথবা ইটটি হেলমেটের ফাঁক দিয়ে আঘাত করত, তাহলে গুরুতর ক্ষতি এমনকি মৃত্যুও হতে পারত।

Abhishek Banerjee Attack Row Riju Dutta Blames His Political Rhetoric for Public Anger

আরও পড়ুনঃ রেজিস্ট্রি করালেও লাভ নেই! অবৈধ নির্মাণ ভাঙতেই হবে, স্পষ্ট বার্তা হাই কোর্টের

এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের ভূয়সী প্রশংসাও করেন ঋজু। তাঁর দাবি, বিজেপি নেতৃত্ব প্রতিশোধের রাজনীতি থেকে দূরে থেকেছে বলেই রাজ্যে বড় ধরনের সংঘাত এড়ানো সম্ভব হয়েছে। ঋজুর বক্তব্য, যদি রাজনৈতিক প্রতিহিংসার পথে হাঁটা হত, তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত এবং দুই পক্ষেরই বড় ক্ষয়ক্ষতি ঘটতে পারত (Abhishek Banerjee)।