শৈশবে ক্ষীণ হতে থাকে দৃষ্টিশক্তি! অটো চালিয়ে পড়িয়েছেন বাবা, ২ বার UPSC-তে সফল হলেন অজয়

Published on:

Published on:

Ajay R. Raj's Success Story will amaze you.
Follow

বাংলাহান্ট ডেস্ক: প্রতিভা থাকলে সব বাধা পেরিয়ে একদিন না একদিন ঠিক সাফল্যের (Success Story) শিখরে পৌঁছান যায়ই। আজ এমন একজনের কাহিনি বলব যিনি এই কথাটি একেবারে অক্ষরে অক্ষরে সঠিক প্রমাণ করেছেন।  কেরালার যুবক অজয় আর রাজ শৈশবেই দৃষ্টিশক্তি হারিয়েও থেমে থাকেননি তিনি। বরং সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে কঠোর পরিশ্রম ও অদম্য ইচ্ছাশক্তির জোরে দু’বার দেশের অন্যতম কঠিন পরীক্ষা UPSC পরীক্ষায় সাফল্য অর্জন করে নজির গড়েছেন।

অজয় আর রাজের অনন্য সফলতার কাহিনি (Success Story)

কেরালার কোঝিকোড় জেলার থোটিলপালামের অত্যন্ত সাধারণ এক পরিবারের ছেলে অজয়। তাঁর বাবা একজন সামান্য অটোচালক এবং মা গৃহিণী। প্রবল আর্থিক টানাপোড়েনের মধ্যেও তাঁর বাবা সবসময় ছেলের পাশে থেকেছেন ছেলের স্বপ্নের পাশে থেকেছেন। প্রতিদিন অটো চালিয়ে সংসার চালানোর পাশাপাশি ছেলের পড়াশোনার খরচ জোগাতে অক্লান্ত পরিশ্রম করে গিয়েছেন। ছোটবেলা থেকেই অজয় বুঝে গিয়েছিলেন, জীবনে কিছু করতে হলে শিক্ষাই একমাত্র ভরসা।

আরও পড়ুন: রেশন কার্ডধারীদের জন্য বড় ঘোষণা কেন্দ্রের! একসঙ্গে মিলবে ৩ মাসের খাদ্যশস্য

মাত্র ৮-৯ বছর বয়সে দৃষ্টিশক্তি ধীরে ধীরে ক্ষীণ হতে থাকে অজয়ের। এরপর পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছয়, যেখানে তিনি প্রায় আর কিছুই স্পষ্টভাবে দেখতে পেতেন না। এই কঠিন বাস্তবতা তাঁর মনোবল এক লহমায় ভেঙে দিতে পারত, কিন্তু তিনি নিজেই তা হতে দেননি। বরং নিজের সীমাবদ্ধতাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে এগিয়ে যাওয়ার সংকল্প নেন। পড়াশোনার প্রতি তাঁর নিষ্ঠা আরও বহুগুণ বেড়ে যায় এবং হাজার প্রতিকূলতার মধ্যেও তিনি নিজের লক্ষ্য থেকে সরে আসেননি।

উচ্চশিক্ষার জন্য তিনি দিল্লির St. স্টিফেনস কলেজে ভর্তি হন এবং পরে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে সেখান থেকে পাশ করেন। সেখানেই তাঁর UPSC দেওয়ার স্বপ্ন আরও দৃঢ় হয়। তবে এই পথে তাঁর পক্ষে যাত্রা ছিল অতীব দুর্গম। প্রথম কয়েকবারের প্রচেষ্টায় তিনি বারবার ব্যর্থ হন, কখনও প্রিলিমিনারিতে, কখনও মেইনসে থেমে যেতে হয়। আর্থিক সমস্যার মেটাতে এর মাঝে তিনি কলেজে শিক্ষকতাও শুরু করেন, যাতে নিজের পড়াশোনা চালিয়ে যেতে পারেন।

Ajay R. Raj's Success Story will amaze you.

আরও পড়ুন: আপনার নাম সুরক্ষিত তো? সোমবারেই প্রকাশ প্রথম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা, কীভাবে চেক করবেন জানুন

অবশেষে নিরন্তর পরিশ্রমের ফল মেলে। পঞ্চম প্রচেষ্টায় ২০২৫ সালের UPSC পরীক্ষায় ১০৯ তম স্থান অর্জন করেন অজয়। এর আগে তিনি ৭৩০ র‍্যাঙ্ক পেয়ে রেলওয়ে সার্ভিসেও নির্বাচিত হয়েছিলেন, কিন্তু লক্ষ্য ছিল IAS হওয়া। সেই স্বপ্ন পূরণে তিনি আবার চেষ্টা চালিয়ে যান এবং সফল হন। নিজের এই সাফল্যের কৃতিত্ব তিনি বাবা-মা ও শিক্ষকদের দেন। অজয়ের এই সাফল্যের গল্প (Success Story) প্রমাণ করে, চোখে আলো না থাকলেও দৃঢ় ইচ্ছাশক্তি থাকলে কোনও স্বপ্নই অধরা থাকে না।