টিম ইন্ডিয়ার চিফ সিলেক্টর হিসাবে মেয়াদ বৃদ্ধি হবে অজিত আগরকারের! কী পরিকল্পনা BCCI-র?

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি একটি রিপোর্টে জানা গিয়েছিল যে, টিম ইন্ডিয়ার চিফ সিলেক্টর অজিত আগরকার (Ajit Agarkar) BCCI-এর কাছে তাঁর চুক্তি বৃদ্ধির অনুরোধ জানিয়েছিলেন। এদিকে, BCCI-র কাছে আগরকারের এমন অনুরোধ এটাই প্রথম নয়। বরং, তিনি এর আগেও চুক্তির মেয়াদ বৃদ্ধি করেছেন। বর্তমানে টিম ইন্ডিয়ার সঙ্গে তাঁর চুক্তি ২০২৬ সালের জুন পর্যন্ত রয়েছে। কিন্তু এখন খবর পাওয়া যাচ্ছে যে BCCI তাঁর চুক্তি আরও এক বছরের জন্য বাড়ানোর কথা বিবেচনা করছে। এমন পরিস্থিতিতে তিনি ২০২৭-এর বিশ্বকাপ পর্যন্ত টিম ইন্ডিয়ার চিফ সিলেক্টর হিসেবে বহাল থাকতে পারেন।

টিম ইন্ডিয়ার চিফ সিলেক্টর হিসাবে মেয়াদ বৃদ্ধি হবে অজিত আগরকারের (Ajit Agarkar):

ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি রিপোর্ট অনুযায়ী, আগরকারের চুক্তি এক বছরের জন্য বাড়িয়ে ২০২৭ সালের জুন পর্যন্ত করা হবে। মূলত, আগামী বছর অক্টোবর ও নভেম্বরে ৫০-ওভারের বিশ্বকাপ থাকায় BCCI আগরকারকে আরও দীর্ঘ সময়ের জন্য রিটেন করার ক্ষেত্রে আগ্রহী। এদিকে, আগরকার তাঁর কঠিন সিদ্ধান্ত নেওয়ার জন্য পরিচিত।

Ajit Agarkar will be extended as the chief selector of Team India.

এই প্রসঙ্গে BCCI-এর এক আধিকারিক জানিয়েছেন, ‘আগরকারের মেয়াদে দলটি সাবলীলভাবে পরিবর্তিত হয়েছে এবং তিনি নির্ভয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। বোর্ড মনে করেছে যে তাঁর পদে থাকা উচিত। BCCI আধিকারিকরা IPL-এর ম্যাচ চলাকালীন তাঁর সঙ্গে কথা বলে এবং সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানাবেন।’ উল্লেখ্য যে, বোর্ড ধারাবাহিকতা এবং অভিজ্ঞতা চেয়েছে। বিশেষ করে যেহেতু এখনও আরপি সিং এবং প্রজ্ঞান ওঝার মতো ২ জন নির্বাচক এখনও তাঁদের দায়িত্বে এক বছর পূর্ণ করেননি তাই, বোর্ড আরও অভিজ্ঞ একজনের ওপর ভরসা করতে চাইছে। আগরকারের নেতৃত্বাধীন সিলেকশন কমিটি চলতি বছরের শুরুতে দেশের মাটিতে সম্পন্ন হওয়া T20 বিশ্বকাপের দলে ঈশান কিষাণকে ফিরিয়ে আনা এবং গিলকে বাদ দেওয়ার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিল। ভবিষ্যতে ভারতকে T20 দলের জন্য একজন নতুন অধিনায়কও বেছে নিতে হতে পারে।

আরও পড়ুন: ২০২৬-এর T20 বিশ্বকাপে ফিক্সিং? এই ম্যাচটিকে ঘিরে উঠছে প্রশ্ন, তদন্ত শুরু করল ICC

চিফ সিলেক্টর হিসেবে অজিত আগরকারের কার্যকাল: জানিয়ে রাখি যে, অজিত আগরকার ২০২৩ সালের জুন মাস থেকে পুরুষদের সিনিয়র সিলেকশন কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তাঁর কার্যকালে ভারত ৩ টি ICC শিরোপা জিতেছে। যার মধ্যে ২ টি T20 বিশ্বকাপ এবং একটি চ্যাম্পিয়নস ট্রফি রয়েছে। তবে, টেস্ট ম্যাচের ফলাফল হতাশাজনক। ভারত দেশের মাটিতে টানা ২ টি সিরিজ হেরেছে এবং দেশের বাইরে বর্ডার-গাভাস্কার ট্রফিতেও পরাজিত হয়েছে। এদিকে, সাদা বলের ক্রিকেটে (ODI ও T20) ভারত ৩৩ টি ম্যাচের মধ্যে মাত্র ২ টিতে হেরেছে এবং ২০২৩ ও ২০২৫ সালের এশিয়া কাপও জিতেছে।

আরও পড়ুন: মালামাল হল এই ব্যাঙ্ক! ১৩,০০০ কোটি টাকারও বেশি মুনাফা, করল ডিভিডেন্ডের ঘোষণা

অজিত আগরকারের আমলে ভারত টেস্ট, ODI এবং T20-এই ৩ টি ফরম্যাটেই আমূল পরিবর্তন দেখেছে। অন্যদিকে রোহিত শর্মা থেকে শুরু করে এবং বিরাট কোহলির মতো অভিজ্ঞ খেলোয়াড়রা টেস্ট ও T20 থেকে অবসরের ঘোষণা করেছেন। এদিকে, কোহলি এবং রোহিত এখনও ODI খেললেও রবিচন্দ্রন অশ্বিন সব ফরম্যাট থেকেই অবসর নিয়েছেন। এমতাবস্থায়, ২০২৭-এর ODI বিশ্বকাপে কোহলি ও রোহিত খেলবেন কি না এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে বিবেচিত হচ্ছে।