বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।
দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):
মেষ রাশি: প্রত্যেকের সঙ্গে আজ অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। এই রাশির ব্যবসায়ীদের আজ সতর্ক থাকতে হবে। তাঁদের আজ বিপুল অর্থব্যয়ের সম্ভাবনাও রয়েছে। এই রাশির পড়ুয়াদের পড়াশোনা এবং ভবিষ্যৎ পরিকল্পনায় মনোযোগী হতে হবে। প্রেমের জীবনে বড় চমকের সম্মুখীন হতে পারেন। পেশাগত ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আপনি আজ এমন একটি সেমিনার অথবা প্রদর্শনীতে উপস্থিত হতে পারেন যেখান থেকে কিছু জ্ঞান এবং দক্ষতা অর্জন করতে সক্ষম হবেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে একটি সাদা রঙের কাপড়ে খিরনি গাছের শিকড় বেঁধে রাখুন।
বৃষ রাশি: আপনি আজ কোনও খেলাধুলায় ব্যস্ত থাকতে পারেন। অতিরিক্ত অর্থ উপার্জনের জন্য আপনার উদ্বোধনী মনোভাবকে কাজে লাগান। কোথাও অর্থ বিনিয়োগ করার আগে সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রে প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আপনাকে আজ সাবধানে গাড়ি চালাতে হবে। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে আপনার ভালোবাসার মানুষকে মার্বেল দিয়ে তৈরি কোনও দ্রব্য উপহার দিন।
মিথুন রাশি: আপনি আজ একটি কাজে বন্ধুদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। যাঁরা সৃজনশীল কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাঁদের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। কারণ, তাঁরা আজ কোনও বহু প্রতীক্ষিত খ্যাতি এবং স্বীকৃতি অর্জন করতে পারেন। প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। বিবাহিত জীবনে কিছুটা সময় দিন।
প্রতিকার: পারিবারিক জীবনের সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে অবশ্যই কলা গাছের শিকড় বাড়িতে এবং অফিসে রেখে দিন।
কর্কট রাশি: আপনি আজ একটি কাজে বন্ধুদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। যাঁরা নিজেদের ঘনিষ্ঠজন বা আত্মীয়দের সঙ্গে ব্যবসা পরিচালনা করছেন তাঁদের আজ অবশ্যই অত্যন্ত সতর্ক থাকতে হবে। নাহলে, আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। প্রেমের জীবনে আজ অবশ্যই আপনাকে সচেতন হতে হবে। প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আপনি আজ মোবাইল চালিয়ে বা টিভি দেখে অনেকটা সময় অতিবাহিত করতে পারেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে ভগবান ভৈরবের উদ্দেশ্যে প্রসাদ অর্পণ করুন।
সিংহ রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। শুধু তাই নয়, আজ আপনি ঋণমুক্ত হতে পারেন। আপনি আজ একজন বয়স্ক আত্মীয়ের কাছ থেকে আশীর্বাদ লাভ করবেন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। কর্মক্ষেত্রে আজ অবশ্যই সতর্কতার সঙ্গে কাজ করুন। এই রাশির ব্যবসায়ীরা আজ কিছু বড় পদক্ষেপ গ্রহণ করতে পারেন। কোথাও কোনও সমস্যার সম্মুখীন হলে সেটিকে ঠান্ডা মাথায় সমাধানের চেষ্টা করুন। বিবাহিত জীবনে কোনও সমস্যার আবহ তৈরি হলে নিজেরাই তা মিটিয়ে ফেলুন।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই একটি রঙিন কাপড়ের টুকরার মধ্যে সাদা এবং কালো তিলের বীজ বেঁধে তা সবসময় নিজের কাছে রাখুন।
কন্যা রাশি: কর্মক্ষেত্রের কাজ দ্রুত শেষ করে আজ আপনি নিজের পছন্দমতো সময় অতিবাহিত করতে চাইবেন। আপনি যদি একজন পড়ুয়া হন এবং বিদেশে পড়াশোনা করতে যান সেক্ষেত্রে আর্থিক সঙ্কট আপনার চিন্তাবৃদ্ধি করতে পারে। দূর সম্পর্কের আত্মীয়দের কাছ থেকে আজ আপনি একটি অপ্রত্যাশিত সুসংবাদ পাবেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। আপনি যদি একদিনের ছুটি নিয়ে কোথাও বেড়াতে যেতে চান সেক্ষেত্রে এই দিনটি নিঃসন্দেহে ভালো। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। জীবনসঙ্গীর সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে স্নানের জলে গঙ্গাজল মিশিয়ে নিন।
তুলা রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করার চেষ্টা করুন। এই রাশির বিবাহিত দম্পতিদের তাঁদের সন্তানদের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। এই রাশির পড়ুয়াদের পড়াশোনার প্রতি মনোযোগী হতে হবে। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অবশ্যই বাড়িতে অ্যাকোরিয়াম রেখে মাছকে খাবার খেতে দিন।
বৃশ্চিক রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আর্থিক বিষয়ের পরিপ্রেক্ষিতে আজ পরিবারের সদস্যদের সঙ্গে আপনার মতবিরোধের সম্ভাবনা রয়েছে। তাঁদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা ভালো নয়। কোনও কাজে আজ আপনি সাফল্যের সম্মুখীন হতে পারেন। আপনি আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন। অর্ধাঙ্গিনীর শরীর আজ হঠাৎ খারাপ হতে পারে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে একটি কালচে-নীল কাপড়ের মধ্যে ৭ টি গোলমরিচ, ৭ টি কালো ছোলা এবং কাঁচা কয়লার টুকরো বেঁধে তা কোনও নির্জন স্থানে গিয়ে মাটির তলায় পুঁতে দিন।
ধনু রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে শরীরচর্চার বিষয়ে মনোযোগী হন। এই রাশির যাঁরা বৈদেশিক বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছেন তাঁদের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। কারণ, তাঁরা বিপুল লাভের সম্মুখীন হতে পারেন। প্রত্যেকের সঙ্গে আজ ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। অর্ধাঙ্গিনীর কারণে আজ আপনি একটি সমস্যার সম্মুখীন হতে পারেন।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে অবশ্যই পুরনো এবং ছিঁড়ে যাওয়া বই সরিয়ে দিন।
আরও পড়ুন: ভারতে হবে টাকার বৃষ্টি! ৫ বছরেই দ্বিগুণ বৃদ্ধি পাবে এই সেক্টর, রিপোর্টে মিলল বড় তথ্য
মকর রাশি: প্রতিটি কাজ আজ অবশ্যই আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও অর্থ বিনিয়োগ করার আগে আজ অবশ্যই সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। অংশীদারিত্বের মাধ্যমে একটি নতুন উদ্যোগ শুরু করার ক্ষেত্রে এই দিনটি অবশ্যই ভালো। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: পারিবারিক জীবনের সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে পার্বতী মঙ্গল স্তোত্র পাঠ করুন।
আরও পড়ুন: IPL থেকে বহিষ্কারের জেরে KKR-এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা? কী সিদ্ধান্ত নিলেন মুস্তাফিজুর রহমান?
কুম্ভ রাশি: বাবার কাছ থেকে পাওয়া একটি পরামর্শ কর্মক্ষেত্রে সঠিকভাবে ব্যবহার করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়িতে আজ একটি ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হতে পারে। প্রেমের জীবনে আপনি আজ একটি চমকের সম্মুখীন হবেন। সেইসব ব্যক্তিদের সঙ্গে সংযুক্ত হন যাঁরা আপনাকে আপনার ভবিষ্যৎ সম্পর্কে সঠিক পথপ্রদর্শন করবেন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। সেই সময়টি আপনি একাকী অতিবাহিত করতে চাইবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই সূর্যোদয়ের সময় অথবা ভোর বেলায় সূর্য প্রণাম করুন।
মীন রাশি: আপনার আজ দূরে কোথাও সফরের সম্ভাবনা থাকলে অবশ্যই শরীরের প্রতি যত্নশীল হন। সম্পত্তি সংক্রান্ত লেনদেন আজ সম্পন্ন হবে এবং আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আজ কোনও কাকে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারেন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। এই রাশিচক্রের শিশুরা আজ খেলতে গিয়ে আমাদের সম্মুখীন হতে পারে। তাই, অভিভাবকদের অবশ্যই সতর্ক থাকতে হবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে দু’মুঠো মুসুর ডাল লাল রঙের কাপড়ে বেঁধে অভাবী ব্যক্তিদের অর্পণ করুন।













