বাংলা হান্ট ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা IPL ২০২৬-এর মিনি নিলামে বাংলাদেশের তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে ৯.২০ কোটি টাকায় কিনেছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। যদিও, বাংলাদেশে হিন্দুদের ওপর ক্রমবর্ধমান হিংসাত্মক ঘটনার পরিপ্রেক্ষিতে KKR মুস্তাফিজুরকে কেনার জন্য ক্রমাগত সমালোচনার সম্মুখীন হয়। এই আবহে BCCI-র নির্দেশে KKR মুস্তাফিজুর রহমানকে রিলিজ করে দেয়। অর্থাৎ, মুস্তাফিজুর IPL ২০২৬-এ খেলতে পারবেন না।
মুস্তাফিজুর রহমানকে রিলিজ করে দেয় KKR (Kolkata Knight Riders):
এদিকে, বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (CWAB) সভাপতি ইতিমধ্যেই মোহাম্মদ মিঠুন প্রকাশ করেছেন যে IPL ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে সম্ভাব্য আইনি বা প্রশাসনিক লড়াইয়ের কথা বিবেচনা করা হচ্ছিল। তবে, মুস্তাফিজুর রহমানের নির্দেশে সেই পদক্ষেপ গ্রহণ করা হয়নি। অর্থাৎ, মুস্তাফিজুর রহমান
কোনও আইনি ব্যবস্থা নিতে চাননি।

জানিয়ে রাখি যে, ৩০ বছর বয়সী মুস্তাফিজুর রহমান ২০১৬ সালে IPL-এ অভিষেক করেন। তারপর থেকে, তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ৬০ টি ম্যাচ খেলেছেন। যেখানে তিনি ৮.১৩ ইকোনমি রেটে ৬৫ টি উইকেট নেন।
আরও পড়ুন: মাত্র ১৩ দিনেই ৮৮ শতাংশ বাড়ল দাম! শেয়ার বাজারে ঝড় তুলেছে এই স্টক
বিশ্বকাপ খেলতে ভারতে আসার জন্য অনিচ্ছা প্রকাশ করে বাংলাদেশ: বাংলাদেশের ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমানকে IPL থেকে বাদ দেওয়ার পর, বাংলাদেশ একটি বড় সিদ্ধান্ত নেয়। তারা নিরাপত্তার কারণে ২০২৬ সালের ICC T20 বিশ্বকাপের জন্য ভারতে সফর করতে অনিচ্ছা প্রকাশ করে। বাংলাদেশ ICC-কে জানিয়েছিল যাতে তাদের বিশ্বকাপের ম্যাচগুলি ভারতের বাইরে স্থানান্তরিত করা হয়। কিন্তু, ICC বাংলাদেশ বোর্ডকে তাদের অবস্থান পুনর্বিবেচনা করতে বলে।
আরও পড়ুন: কীভাবে নির্ধারিত হয় ট্রেনের ভাড়া? কখনোই জানা যাবে না এই উত্তর, কারণ জানাল রেল
জানিয়ে রাখি যে, T20 বিশ্বকাপে বাংলাদেশ গ্রুপ C-তে রয়েছে। ওই গ্রুপে ইংল্যান্ড থেকে শুরু করে ওয়েস্ট ইন্ডিজ, নেপাল এবং ইতালিও রয়েছে। বাংলাদেশ কলকাতায় ৩ টি এবং মুম্বাইতে ১ টি ম্যাচ খেলবে। এমতাবস্থায়, বাংলাদেশ T20 বিশ্বকাপ খেলতে ভারতে আসে কিনা এটাই এখন দেখার বিষয়।












