মাত্র ১৩ দিনেই ৮৮ শতাংশ বাড়ল দাম! শেয়ার বাজারে ঝড় তুলেছে এই স্টক

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্ক: গত কয়েকদিন ধরে শেয়ার বাজারে (Share Market) মঙ্গলম ড্রাগস অ্যান্ড অর্গানিকস লিমিটেডের শেয়ারের দাম যথেষ্ট বেড়েছে। গত ১৩ টি ট্রেডিং সেশনে, শেয়ারটি প্রায় ৮৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং পরপর বেশ কয়েকবার আপার সার্কিটে পৌঁছেছে। গত বুধবার, শেয়ারটির দাম ৫ শতাংশের আপার সার্কিটে পৌঁছে NSE-তে ৪৪.৭৭ টাকায় বন্ধ হয়। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, শেয়ারটি ওই স্তরে খুলে সমগ্র দিন ধরে আপার সার্কিটে লক ছিল। যার অর্থ বিনিয়োগকারীদের কেনার সুযোগ মেলেনি।

শেয়ার বাজারে ঝড় তুলেছে এই শেয়ার (Share Market):

বিস্তারিত: সাম্প্রতিক এই উত্থানের নেপথ্যের কারণগুলির দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখা যাবে যে, কোম্পানির শেয়ারের বাল্ক লেনদেন বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করেছে। এক্সচেঞ্জের তথ্য অনুসারে, গত ৭ জানুয়ারি, কেডিয়া সিকিউরিটিজ প্রাইভেট লিমিটেড প্রায় ১.৩৮ লক্ষ শেয়ার বিক্রি করেছে। যার মূল্য প্রায় ৪৮.৩৫ লক্ষ টাকা। এর পাশাপাশি, নিও অ্যাপেক্স ভেঞ্চার এলএলপি ২৭.৬ লক্ষ টাকা বিনিয়োগ করেছে। এছাড়াও, এপিটোম ট্রেডিং অ্যান্ড ইনভেস্টমেন্টস ৪২ লক্ষ শেয়ার বিক্রি করেছে। যেখানে মাল্টিপ্লায়ার শেয়ারস অ্যান্ড স্টক অ্যাডভাইজারস প্রায় ৪৪ লক্ষ টাকার শেয়ার বিক্রি করেছে। গত ডিসেম্বর মাসেও এই স্টকটিতে উল্লেখযোগ্য ক্রয়-বিক্রয় দেখা গেছে।

This stock increased 88 percent in 13 days in share market.

চুক্তি: উল্লেখ্য যে, গত ২৯ ডিসেম্বর, কেডিয়া সিকিউরিটিজ মঙ্গলম ড্রাগসের প্রায় ১.৩৮ লক্ষ শেয়ার কিনেছে। যার দাম ছিল ২৪.১৫ টাকা প্রতি শেয়ার। এক্ষেত্রে মোট চুক্তি মূল্য প্রায় ৩৩.২৮ লক্ষ টাকা। এর অর্থ হল মাত্র কয়েক দিনের মধ্যে শেয়ারের দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে। বিনিয়োগকারীদের মতে, এই ধরণের বড় চুক্তি বাজারের কার্যকলাপ বৃদ্ধি করেছে। যা এই উত্থানকে আরও বাড়িয়ে তুলেছে।

আরও পড়ুন: কীভাবে নির্ধারিত হয় ট্রেনের ভাড়া? কখনোই জানা যাবে না এই উত্তর, কারণ জানাল রেল

তবে, এই তীব্র উত্থান সত্ত্বেও, বিনিয়োগকারীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। BSE অ্যানালিটিক্সের তথ্য অনুসারে, গত বছরের তুলনায় শেয়ারটির দর এখনও প্রায় ৫৭ শতাংশ কমেছে। এর অর্থ হল এই শেয়ার দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীদের হতাশ করেছে।

আরও পড়ুন: আরও শক্তিশালী হবে ভারতের ব্যাঙ্কিং সেক্টর! তৈরি হবে চাকরির নতুন সুযোগও, RBI নিল বড় সিদ্ধান্ত

কেডিয়া সিকিউরিটিজ উল্লেখ করেছে যে, মঙ্গলম ড্রাগস একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট তথা API এবং ইন্টারমিডিয়েটস তৈরি করে। এমন পরিস্থিতিতে, এই স্টকের বর্তমান বৃদ্ধি বিবেচনা করে বিশেষজ্ঞরা বিনিয়োগের আগে ঝুঁকিগুলি বুঝতে এবং সঠিক কৌশল গ্রহণ করার পরামর্শ দিচ্ছেন।

সতর্কীকরণ: শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়টি অত্যন্ত ঝুঁকির। তাই, বিনিয়োগের আগে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ গ্রহণ করুন।