আজকের রাশিফল ১৭ মার্চ, পারিবারিক জীবনে সুখের জোয়ার এই চার রাশির

Published on:

Published on:

Ajker rashifal todays horoscope 7 April 2026.
Follow

বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।

দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):

মেষ রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটাকে সঠিকভাবে কাজে লাগান। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। আপনি আজ এমন একটি বৈঠকে অংশগ্রহণ করতে পারেন যেখান থেকে কিছু ভালো ধারণা পাবেন। কোথাও কোনও সমস্যার সম্মুখীন হলে আপনি দ্রুত সেটিকে সমাধান করতে পারবেন। কর্মক্ষেত্রের অতিরিক্ত চাপের কারণে আজ আপনার মেজাজ খিটখিটে হয়ে উঠতে পারে। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে ছিঁড়ে যাওয়া এবং পুরনো কাপড় ও খবরের কাগজ বাড়ি থেকে দূরে সরিয়ে দিন।

বৃষ রাশি: এই রাশির কিছু অভিভাবক তাঁদের সন্তানদের মাধ্যমে আজ আর্থিক সুবিধা অর্জন করতে পারেন। যার ফলে তাঁরা অত্যন্ত গর্বিত হবেন। বাবা-মায়ের স্বাস্থ্যের কারণে আজ আপনার চিন্তা বৃদ্ধি হতে পারে। ভালোবাসার মানুষের সঙ্গে আজ আপনার কোথাও বেড়াতে যাওয়ার সম্ভাবনা থাকলেও সেই পরিকল্পনা ব্যাহত হতে পারে। অংশীদারদের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। আপনি আজ মোবাইল চালিয়ে অনেকটা সময় অতিবাহিত করতে পারেন। আপনি আজ সন্ধ্যা নাগাদ সিনেমা অথবা থিয়েটারে যেতে পারেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে গম, বাজরা, গুড় মিশিয়ে গরুকে খেতে দিন।

মিথুন রাশি: আপনার ভদ্র এবং মার্জিত ব্যবহার আজ সর্বত্র প্রশংসা পাবে। এমনকি, অনেকে আপনার সামনেই প্রশংসা করবেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। শুধু তাই নয়, পূর্বে আপনার কাছ থেকে অর্থ ধার নিয়েছিলেন এমন একজন ব্যক্তি আজ সেই অর্থ আপনাকে ফেরত দিতে পারেন। বন্ধুবান্ধবদের সঙ্গে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। ভালোবাসার মানুষের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। কর্মক্ষেত্রে দিনটি খুব একটা খারাপ কাটবে না। অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। জীবনসঙ্গীর সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে গরুকে হলুদের গুঁড়ো মিশিয়ে আলু সেদ্ধ খেতে দিন।

কর্কট রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে নিজের ওজনকে নিয়ন্ত্রণ রাখুন। খাওয়া-দাওয়ার বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। অতিরিক্ত অর্থ আজ জমি বা বাড়ি কেনার কাজে ব্যবহার করুন। এই রাশির কিছু অভিভাবকের তাঁদের সন্তানদের পড়াশোনার পরিবর্তে অন্যান্য কাজকর্মে জড়িত থাকার কারণে চিন্তা বৃদ্ধি হতে পারে। কোনও ব্যবসায়িক বা আইনি কাগজপত্র ভালো করে না পড়ে তাদের সই করবেন না। আপনি আজ কোথাও ভ্রমণের সুযোগ খুঁজতে পারেন। বাবা-মায়ের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে বাবার কথা মেনে চলুন।

সিংহ রাশি: সামগ্রিকভাবে আজকের দিনটি খুব একটা খারাপ কাটবে না। বিবেচনা না করে আজ কাউকে ঋণ দেওয়া থাকে বিরত থাকুন। নাহলে, আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন। আপনি আপনার বুদ্ধিতে কাজে লাগিয়ে একটি পারিবারিক সমস্যার সমাধান করে ফেলতে পারেন। ভালোবাসার মানুষের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। কর্মক্ষেত্রের প্রতিটি কাজ সতর্কতার সঙ্গে করুন। আপনি আজ রাতে বাড়ির ছাদে বা একটি পার্কে একাকী হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন। অর্ধাঙ্গিনীর একটি আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে ভগবান ভৈরবের উদ্দেশ্য প্রসাদ অর্পণ করুন।

কন্যা রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। কোথাও অর্থ বিনিয়োগ করার আগে অবশ্যই সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। আত্মীয়দের সঙ্গে আজ আপনার কোথাও ছোট সফরের সম্ভাবনা রয়েছে। প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। একটি নতুন অংশীদারিত্বের মাধ্যমে আজ আপনি লাভবান হতে পারেন। আপনি আজ নিজের জন্য কিছুটা সময় পাবেন। আজ আপনি অর্ধাঙ্গিনীর জন্য একটি চমকের আয়োজন করতে পারেন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে ভালোবাসার মানুষের সঙ্গে দেখা করতে যাওয়ার আগে মিছরি খান এবং জল পান করুন।

Ajker rashifal todays horoscope 10 March 2026.

তুলা রাশি: আপনি আজ একজন আধ্যাত্মিক ব্যক্তির কাছ থেকে আশীর্বাদ লাভ করবেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। আপনি আজ একটি ধর্মীয় স্থান পরিদর্শন করতে পারেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। আপনি আজ একটি কাজে ভাইয়ের কাছ থেকে সাহায্য পেতে পারেন। প্রেমের জন্য দিনটি খুব একটা খারাপ নয়। আজ আপনার জীবনে একটি আকর্ষণীয় ঘটনা ঘটতে পারে। কর্মক্ষেত্রে প্রতিটি কাজ সর্তকতার সঙ্গে করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: কর্মজীবনে উন্নতির লক্ষ্যের রোদে লাল অথবা কমলা রঙের কাঁচের বোতলে পানীয় জল রেখে সেই জল পান করুন।

বৃশ্চিক রাশি: ভবিষ্যতের কথা মাথায় রেখে অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। ভালোবাসার মানুষের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকলেও আপনি সেটি একাকী অতিবাহিত করতে পছন্দ করবেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে দুধ মেশানো জলে স্নান করুন।

ধনু রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে অবশ্যই সঠিকভাবে কাজে লাগান। আপনি আগে নির্ধারিত সময়ের মধ্যে সমস্ত কাজ শেষ করে ফেলতে পারবেন। একজন পুরনো বন্ধু আজ আপনার কাছ থেকে আর্থিক সাহায্য চাইতে পারেন। আত্মীয়দের সঙ্গে আজ আপনার যোগাযোগ বৃদ্ধি পাবে। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। সেই সময়ে আপনি মোবাইলে একটি ওয়েব সিরিজ দেখতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে বিবাহ বা অন্য কোনও শুভ অনুষ্ঠানে বাধা সৃষ্টি করবেন না।

আরও পড়ুন: কপাল খুলল এই রাজ্যের সরকারি কর্মচারীদের! ৫ শতাংশ বাড়ল DA

মকর রাশি: আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। আপনার একগুঁয়ে মনোভাবকে নিয়ন্ত্রণ রাখুন। অতিরিক্ত অর্থ আজ জমি বা বাড়ি কেনার কাজে ব্যবহার করুন। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আপনি আজ কিছু নতুন বন্ধু তৈরি করতে সক্ষম হবেন। কোনও ধর্মীয় কাজকর্ম করার ক্ষেত্রে এই দিনটি নিঃসন্দেহে ভালো। কোনও নতুন ব্যবসায়িক অংশীদারিতে অংশগ্রহণ করার আগে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। আপনি আজ একজন আধ্যাত্মিক ব্যক্তির কাছ থেকে আশীর্বাদ লাভ করবেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে সাদা রঙের ফুল এবং কিছু অর্থ জলে নিক্ষেপ করুন।

আরও পড়ুন: IPL শুরুর আগেই দিলেন হুঙ্কার! এই মহারেকর্ড ভাঙতে চান বৈভব সূর্যবংশী

কুম্ভ রাশি: বিবেচনা না করে আজ কাউকে ঋণ দেবেন না। নাহলে, আপনি বড় সমস্যার সম্মুখীন হতে পারেন। বন্ধুদের সঙ্গে আজ আপনি কোথাও বেড়াতে যেতে পারেন। কর্মক্ষেত্রে দিনটি খুব একটা খারাপ কাটবে না। আপনি আজ একটি কাজে আত্মীয়দের কাছ থেকে সমর্থন পাবেন। মোবাইল চালিয়ে আজ আপনি অনেকটা সময় অতিবাহিত করতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে একটি পবিত্র অথবা ধর্মীয় স্থানে সাদা এবং কালো রঙের কম্বল অর্পণ করুন।

মীন রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। নাহলে, আপনার শরীর প্রভাবিত হবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আপনি আজ কোথাও সমস্যার সম্মুখীন হলে অর্ধাঙ্গিনীর কাছ থেকে সাহায্য পাবেন।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই একটি অকার্যকর মুদ্রা স্রোতযুক্ত জলে নিক্ষেপ করুন।