বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।
মেষ রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটি অবশ্যই সঠিকভাবে কাজে লাগান। সেই সমস্ত আত্মীয়দের অবশ্যই দূরে থাকুন যাঁরা আপনার কাছ থেকে অর্থ ধার নিয়ে আর তা ফেরত দেন না। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। কর্মক্ষেত্রে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে এবং কোনও কাজে আপনি সহকর্মীদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। আজ সমস্ত কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করে ফেলার চেষ্টা করুন। এর ফলে আপনি কিছুটা অবসর সময় পাবেন। অহেতুক চাপ নেবেন না। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে বাড়িতে একটি ফলের গাছ লাগান।
বৃষ রাশি: প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। কোথাও বিনিয়োগের মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিটি কাজে ধৈর্য সহকারে করুন। আপনার একটি বদভ্যাস আপনার ভালোবাসার মানুষের খারাপ লাগতে পারে। তাই, নিজেকে নিয়ন্ত্রণ করুন। এই রাশির কিছু জাতক-জাতিকা আজ কর্মক্ষেত্রে উন্নতির সম্মুখীন হবেন। আপনার মনোমুগ্ধকর ব্যক্তিত্ব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে সন্ন্যাসীদের উদ্দেশ্যে অবশ্যই সাদা এবং কালো রঙের বস্ত্র অর্পণ করুন।
মিথুন রাশি: শারীরিক দিক থেকে আজ আপনি সুস্থ থাকবেন। আপনি আজ কোনও কাজে সাফল্যের সম্মুখীন হতে পারেন। অতিরিক্ত অর্থ আজ জমি বা বাড়ি কেনার কাজে ব্যবহার করুন। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। নিজের শখপূরণে কিছুটা সময় আপনি ব্যয় করতে পারেন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। আপনার চারপাশে আজ কী কী ঘটছে সেদিকে সচেতন থাকুন। নাহলে, আপনি কোনও সমস্যার সম্মুখীন হতে পারেন। এই রাশির পড়ুয়ারা আজ ল্যাপটপ বা টিভিতে একটি সিনেমা দেখে অনেকটা সময় অতিবাহিত করতে পারে। বিবাহিত জীবনে কিছুটা সময় দিন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে বৃহন্নলাদের সাহায্য করুন।
কর্কট রাশি: বাড়িতে হঠাৎ করেই অপ্রত্যাশিত অতিথির আগমনের কারণে আপনার বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জীবনে ছোটখাটো তিক্ততা ভুলে যাওয়ার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। কোনও আনন্দদায়ক সফরের মাধ্যমে আপনি লাভবান হতে পারেন। আপনি আজ অবসর যাপনের আনন্দ উপভোগ করতে পারেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে ঘনঘন রুপোর গয়না পরুন।
সিংহ রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে খাওয়া-দাওয়ার বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। শরীরচর্চার প্রতি মনোযোগ দিন। আপনি আজ আর্থিক সঙ্কটের সম্মুখীন হলে অভিভাবকদের সাহায্যে সেই সমস্যা থেকে মুক্ত হতে পারবেন। যাঁদের সঙ্গে আপনার অত্যন্ত কম সাক্ষাৎ হয় তাঁদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পেতে পারে। কোনও কাজে পরাজয়ের সম্মুখীন হলে সেখান থেকে শেখার চেষ্টা করুন। কোনও সৃজনশীল কাজে আপনি যুক্ত হতে পারেন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। যেটি আপনি নিজের পছন্দমতো অতিবাহিত করবেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে মাছকে খাবার দিন।
কন্যা রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটি অবশ্যই সঠিকভাবে কাজে লাগান। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। আত্মীয়দের সঙ্গে আজ যোগাযোগ বৃদ্ধি পাবে। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। আপনি আপনার কাজের পরিবর্তনের মাধ্যমে লাভবান হবেন। অতীতের একজন পরিচিত ব্যক্তির সঙ্গে আর যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সামগ্রিকভাবে দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হতে পারে। যার ফলে আপনি বিরক্ত হতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে বাড়িতে লাল রঙের গাছ লাগান।

তুলা রাশি: আপনার বন্ধুরা আজ আপনাকে এমন একজন বিশেষ ব্যক্তির সঙ্গে আলাপ করাবেন যিনি আপনার মনে গভীর প্রভাব ফেলবেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। বাড়ির পরিবেশে কোনও পরিবর্তন করার আগে অভিভাবকদের পরামর্শ গ্রহণ করুন। সামগ্রিকভাবে দিনটি ব্যস্ততার মধ্যে অতিবাহিত হতে পারে। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে পড়লে আপনি লাভবান হবেন। প্রিয়জনদের সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। শিশুদের সঙ্গে কিছুটা সময় কাটান। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। আপনি আজ কোনও গুরুত্বপূর্ণ কাজে অর্ধাঙ্গিনীর সাহায্য পেতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে প্রতিবন্ধীদের সেবা করুন এবং তাঁদের তিল জাতীয় মিষ্টি দিন।
বৃশ্চিক রাশি: আপনি আজ দীর্ঘসময় ধরে চলা কোনও উত্তেজনা এবং মানসিক চাপ থেকে পরিত্রাণ পেতে পারেন। জীবনকে একটি নির্দিষ্ট বিষয় বজায় রাখতে জীবনশৈলী পরিবর্তন করার ক্ষেত্রে এই দিনটি অবশ্যই ভালো। কোনও দীর্ঘস্থায়ী বিনিয়োগ এগিয়ে চলুন। বন্ধুদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। বাবার রুক্ষ আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। দিনের শুরুটা যতই ক্লান্তিকর হোক না কেন বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আপনি ভালো ফল পেতে থাকবেন। আপনার সৃজনশীল ক্ষমতা আজ প্রচুর প্রশংসা পাবে। পাশাপাশি, আপনার অপ্রত্যাশিত পুরস্কার পাওয়ার সম্ভাবনাও রয়েছে। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। সেই সময়ে আপনি একজন কাছের মানুষের সঙ্গে দেখা করতে পারেন। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসাবে বিবেচিত হবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে বাড়িতে নিয়মিত ধূপকাঠি জ্বালান।
ধনু রাশি: এই রাশির গর্ভবতী মহিলাদের আজ অত্যন্ত সতর্কতার সঙ্গে হাঁটাচলা করতে হবে। পাশাপাশি, ধূমপান করছেন এমন ব্যক্তিদের থেকে দূরে থাকতে হবে। নাহলে, গর্ভে থাকা শিশুর ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। এই রাশির কিছু অভিভাবক তাঁদের সন্তানদের কোনও পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে অত্যন্ত খুশি হবেন। কর্মক্ষেত্রে প্রতিটি কাজ সর্তকতার সঙ্গে করুন। আপনার কাছে আর কিছুটা অবসর সময় থাকবে। এই সময়ে আপনি একটি বহু প্রতীক্ষিত কাজ করতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে ছোলা এবং গুড়ের প্রসাদ বিতরণ করুন।
আরও পড়ুন: ভুবনেশ্বর কুমারের টিম ইন্ডিয়ায় প্রত্যাবর্তনে ক্ষতি RCB-র! কীভাবে ভেস্তে গেল নিলামের পরিকল্পনা?
মকর রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং খাওয়া-দাওয়ার বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। ভবিষ্যতের কথা মাথায় রেখে অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। আপনি আজ পরিবারের সদস্যদের সঙ্গে কোনও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। কোনও নতুন ধারণার মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। ভালোবাসার মানুষের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকলেও আপনি সেটি একাকী অতিবাহিত করতে পছন্দ করবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে তরল জাতীয় খাবার খান।
আরও পড়ুন: ‘ভোটাররা নন, শোরগোল করছে পরাজিত দলগুলি’, SIR নিয়ে বিরোধীদের প্রতিবাদের সমালোচনা প্রাক্তন বিচারপতির
কুম্ভ রাশি: আপনি আজ কোনও খেলাধুলায় অথবা বাইরের কাজকর্মে অংশগ্রহণ করতে পারেন। অতীতের অতিরিক্ত অর্থব্যয়ের কারণে আপনি আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে পারেন। আপনি আজ কিছু নতুন বন্ধু তৈরি করতে সক্ষম হবেন। আপনার ভালোবাসার মানুষের অনুভূতিকে বোঝার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে আপনি আজ বিচক্ষণতা এবং সাহসিকতার মাধ্যমে কোনও পদক্ষেপ গ্রহণ করতে পারেন। আপনি আজ পরোপকার এবং সামাজিক কাজের প্রতি আকৃষ্ট হবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে লকারে অল্প বাসমতি চাল ও রুপো রেখে দিন।
মীন রাশি: প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। অতীতের কোনও বিনিয়োগের মাধ্যমে আপনি লাভবান হতে পারেন। বৈবাহিক বন্ধনে প্রবেশ করার ক্ষেত্রে সময়টি ভালো। ভালোবাসার মানুষকে কোনও বার্তা দিতে চাইলে আজকেই তা পাঠান। কর্মক্ষেত্রে দিনটি ব্যস্ততার মধ্যে অতিবাহিত হলেও আপনি ক্লান্ত হয়ে পড়বেন না। আজ আপনি নির্ধারিত সময়ের মধ্যে সমস্ত কাজ শেষ করে ফেলতে পারবেন। কোনও বিনোদনমূলক কাজকর্মের জন্য দিনটি নিঃসন্দেহে ভালো। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে অভাবী ব্যক্তিদের সবুজ রঙের পোশাক বিতরণ করুন।













