বাংলা হান্ট ডেস্ক: ভারতের শ্রেষ্ঠ ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি (Anant Ambani) প্রায়শই বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। সেই রেশ বজায় রেখেই এবার তিনি ফের একটি জনহিতকর কাজ করেছেন। যেখানে, তাঁর ভক্তির প্রদর্শনও সামনে এসেছে। মূলত, অনন্ত আম্বানি এবার গুজরাটের বিখ্যাত অম্বাজি মন্দিরে ২৭.৫ কোটি টাকা দান করেছেন। তিনি এই অনুদানটি একটি বিশেষ প্রকল্পের জন্য দিয়েছেন। যার আওতায় মন্দিরে দৈনিক আগত হাজার হাজার ভক্তকে বিনামূল্যে খাবার তথা প্রসাদ সরবরাহ করা হবে।
অম্বাজি মন্দিরে ২৭.৫ কোটি টাকা দান করেছেন অনন্ত আম্বানি (Anant Ambani):
জানিয়ে রাখি যে, জয় অম্বে তিথি ভোজন যোজনাকে সমর্থন করার জন্য অনন্ত আম্বানি অম্বাজি মন্দিরে ২৭.৫ কোটি টাকা দান করেছেন। এই অনুদানের মাধ্যমে প্রতিদিন পবিত্র মন্দিরে আসা হাজার হাজার ভক্তদের বিনামূল্যে খাবার সরবরাহ করা হবে। জয় অম্বে তিথি ভোজন যোজনা চালু করা হয়েছিল এই লক্ষ্যে যে অম্বাজি মন্দিরে আসা কোনও ভক্ত যেন ক্ষুধার্ত না থাকেন। এই যোজনার প্রথম দিনে অর্থাৎ গত ১৮ ফেব্রুয়ারি, এটি বিপুল সাড়া পেয়েছে। যেখানে মোট অনুদান ৩০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। অনন্ত আম্বানি প্রধান দাতা হিসেবে বিবেচিত হয়েছেন এবং তাঁর এই অনুদান পরবর্তী ৫ বছরের জন্য খাদ্য পরিষেবার খরচ মেটানোর জন্য নির্ধারিত হয়েছে।

প্রকল্পের অন্যতম উল্লেখযোগ্য দিক: অনন্ত আম্বানির অনুদানের এই প্রকল্পের আওতায়, মন্দিরে আগত সকল ভক্তদের দিনে ২ বার বিনামূল্যে খাবার সরবরাহ করা হয়। যার দৈনিক খরচ ১৫১,০০০ টাকা। অন্যান্য বড় দাতাদের মধ্যে, আহমেদাবাদের একজন ভক্ত ৩৫ টি বিশেষ দিনের জন্য খাদ্য পরিষেবার ক্ষেত্রে জন্য ৫২ লক্ষ টাকা দান করেছেন। যার মধ্যে রয়েছে সমস্ত পূর্ণিমা এবং আশো ও চৈত্র নবরাত্রির পুরো নয় দিন।
আরও পড়ুন: হয়ে যান সতর্ক! ১ এপ্রিল থেকেই বদলে যাচ্ছে ক্রেডিট কার্ড সংক্রান্ত এই নিয়মগুলি, এখনই জেনে নিন
এই প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে, অম্বাজি দেবস্থান ট্রাস্টের তরফে জেলা কালেক্টর, অনন্ত আম্বানি এবং রিলায়েন্স ফাউন্ডেশনকে এই মহতী সহায়তার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানে উপস্থিত সমস্ত প্রধান দাতাদের অম্বাজি মন্দির ট্রাস্ট আনুষ্ঠানিকভাবে সম্মানিত করে।
আরও পড়ুন: ২০২৮-এর T20 বিশ্বকাপে বাংলাদেশের প্রত্যাবর্তন! এখনও পর্যন্ত চূড়ান্ত হল ১২ টি দল
উল্লেখ্য যে, এই মহতী উদ্যোগটি এটাই নিশ্চিত করে যে প্রত্যেক ভক্ত বিনামূল্যে সম্পূর্ণ এবং পুষ্টিকর খাবারের আকারে মায়ের প্রসাদ পাবেন। যার মাধ্যমে অম্বাজি মন্দিরে আগত ভক্তদের আধ্যাত্মিক অনুভবও বৃদ্ধি পায়।
















