“অনুমতি ছাড়া দেশ ছাড়ব না”, ব্যাঙ্ক প্রতারণা মামলায় সুপ্রিম কোর্টে হলফনামা অনিল আম্বানির

Published on:

Published on:

Anil Ambani files affidavit in Supreme Court of India on bank loan fraud charges
Follow

বাংলা হান্ট ডেস্ক:ব্যাংক ঋণ নিয়ে প্রতারণার অভিযোগ উঠল অনিল আম্বানির বিরুদ্ধে। তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই মামলা চলছে সুপ্রিম কোর্টের (Supreme Court of India) প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চে। অনিল আম্বানি (Anil Ambani) সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়েছেন, তদন্তে সহযোগিতা করবেন এবং আদালতের অনুমতি ছাড়া দেশের বাইরে যাবেন না বলে।

অনিল আম্বানির সুপ্রিম কোর্টে (Supreme Court of India) হলফনামা:

অনিল আম্বানির বিরুদ্ধে এই ব্যাংক ঋণ প্রতারণার বিষয় ধরা পড়েছিল ২০০৭-২০০৮ সালে। আর এফআইআর দায়ের করা হয় ২০২৫ সালে। এ নিয়ে মামলাকারি প্রাক্তন কেন্দ্রীয় সচিব ইএএস শর্মা প্রশ্ন তুলেছিলেন। তদন্তের গতি স্লথ, তা নিয়ে আদালতের নজরদারিতে তদন্তের দাবি জানান তিনি।

সেখানেই হলফনামা জমা দেন অনিল আম্বানি। অনিল আম্বানির তরফের আইনজীবী হলেন মুকুল রোহতগী। তিনি আদালতে জানিয়েছেন তদন্ত শুরু হওয়ার পর থেকে তার মক্কেল দেশের বাইরে যাননি এবং বর্তমান পরিস্থিতিতেও ভারতের বাইরে তার যাওয়ার সম্ভাবনা নেই।

আরও পড়ুন:জামিন পেয়েই মিমিকে আইনি নোটিস! ২০ লক্ষ টাকার মানহানির মামলা দায়ের তনয় শাস্ত্রীর

আর যদি তাকে বিদেশ যেতে হয় সে ক্ষেত্রে তিনি আদালতের অনুমতি নিয়ে যাবেন। প্রথম থেকেই অনিল আম্বানি তাদন্তে সহযোগিতা করছেন বলে আদালতে জানিয়েছেন তার আইনজীবী।

আরও পড়ুন:মুখ ফেরাচ্ছেন খেটে খাওয়া মানুষরা! বিনয় কোঙারের ছেলের পোস্টে আরও অস্বস্তিতে CPM

Anil Ambani files affidavit in Supreme Court of India on bank loan fraud charges

২৬ ফেব্রুয়ারি ঋণ প্রতারণা মামলার তদন্তে অনিলকে তলব করেছে ইডি, তাই ঐদিন তিনি ইডির দপ্তরে যাবেন এবং সেক্ষেত্রেও তিনি তদন্তে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। তদন্তের গতি নিয়ে প্রশ্নের মুখে পড়ে কেন্দ্রীয় দুই তদন্তকারী সংস্থা। এরপরই সিবিআই এবং ইডিকে চার সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে বলে আদালত।