বাংলা হান্ট ডেস্কঃ সেপ্টেম্বর মাসে অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) ঢুকতে চলেছে আগামীকাল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানিয়েছেন, আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে, অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে যোগ্য প্রাপকদের অ্যাকাউন্টে। একইসাথে আগামীকাল রাজ্যে পালিত হবে অন্নপূর্ণা দিবস।
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট | Annapurna Yojana
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘আমরা ২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা এনেছি। তারও কিছু নিয়ম নীতি আমরা করেছি। ইতিমধ্যে ১ কোটি ৪৮ লক্ষ মহিলা অগাস্ট মাসে পেয়েছেন। সেপ্টেম্বর মাসে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন ১৭ সেপ্টেম্বর আমরা টাকা ট্রান্সফার করব। সেইদিন অন্নপূর্ণা দিবস পালিত হবে গোটা রাজ্যে।’

গত মাসে প্রায় ১ কোটি ৫০ লক্ষ মহিলা অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পেয়েছেন। যদিও অনেকে যোগ্য হলেও কোনো টাকা পাননি বলে অভিযোগ উঠছে। এবার সেপ্টেম্বর মাসে যোগ্য বঞ্চিতরা প্রকল্পের সুবিধা পান কিনা সেটাই দেখার। এরই মধ্যে জানা গেল এবার কতজন উপভোক্তা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন।

আরও পড়ুন: ‘বুলেটের মতো ডিম খেয়েছি’! ফের হামলার মুখে পড়তেই সুপ্রিম কোর্টের বিচারপতিকে ‘ধন্যবাদ’ মহুয়ার
বিজেপি মুখপাত্র অঙ্কন দত্ত সমাজমাধ্যমে জানিয়েছেন, “অন্নপূর্ণা যোজনায় সেপ্টেম্বরে ১ কোটি ৫৬ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ৩ হাজার টাকা ঢুকবে, নতুন যুক্ত ১০ লক্ষ উপভোক্তা।” অর্থাৎ এবারে আরও ১০ লক্ষ উপভোক্তা পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা। উল্লেখ্য, বিজেপি ক্ষমতায় আসার পর প্রতিশ্রুতি মতোই তিনমাস বাংলার মহিলাদের অ্যাকাউন্টে ঢুকেছে অন্নপূর্ণা যোজনার টাকা। আগামীকাল থেকে ঢুকতে শুরু করবে সেপ্টেম্বর মাসের টাকা।













