ফের খুলল RG Kar ফাইল, টুইটারে অরিজিতের ইঙ্গিতবহ পোস্টে চাঞ্চল্য

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : রাজ্যে রাজনৈতিক পালাবদল হতেই একাধিক বন্ধ থাকা কাজ শুরু হয়েছে আবার। খুলেছে আরজিকর কাণ্ডের ফাইলও। এই ঘটনার তদন্তের সঙ্গে যুক্ত একাধিক অফিসার সাসপেন্ড হয়েছেন। সমস্ত গোপন ফোন কল রেকর্ড, হোয়াটসঅ্যাপ চ্যাট সব কিছু বের করার হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার এ বিষয়ে মন্তব্য করে আবারও আলোচনার শীর্ষে উঠে এলেন সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং (Arijit Singh)।

আরজিকর নিয়ে ফের বিষ্ফোরক অরিজিৎ (Arijit Singh)

টুইটারে একটি ইঙ্গিতবাহী পোস্ট করেছেন অরিজিৎ। সেখানে তিনি প্রশ্ন করেছেন, ‘তিলোত্তমা কাণ্ডের ফাইল আবার খুলল?’ উল্লেখ্য, আরজিকর কাণ্ডের সময় বারেবারে সরব হয়েছিলেন অরিজিৎ। নাম না করেই ক্ষোভ উগরে দিতে দেখা গিয়েছিল তাঁকে। এতদিন ধরে সঠিক ন্যায়বিচারের অপেক্ষায় ছিলেন অরিজিৎ।

Arijit singh on rg kar file opening

কী বলেছিলেন অরিজিৎ: সে সময় অরিজিৎ বলেছিলেন, তাঁর গান বন্ধ হয়ে গিয়েছে, সৃজনশীলতা নষ্ট হচ্ছে। তিনি আরও বলেছিলেন, ‘আমরা সবাই জানি আমরা কী চাই। কিন্তু কারোর সাহস নেই যে নিজেদের দাবি জোর গলায় বলব। সবার মনে পরিণতির ভয়। আসলে বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে?’

আরও পড়ুন : হাবড়া থেকে সরাসরি কল্যাণী AIIMS, চালু নতুন বাস পরিষেবা

গান বাঁধেন অরিজিৎ: শুধু তাই নয়, আরজিকর আন্দোলনের সময় একটি গানও বেঁধেছিলেন অরিজিৎ (Arijit Singh)। ‘জমেছে এক পাহাড় অসহ্য অবিচার, স্তব্ধ হয়ে ছিল তারা ব্যস্ততা হাজার, আর কবে আর কবে কণ্ঠ শক্তি পাবে, আর কবে আর কবে চিত্ত স্বাধীন হবে’, এই গান সে সময় বেজেছিল সর্বত্র।

আরও পড়ুন : কবি সুভাষ স্টেশনের পুনর্নির্মাণ, রবিবার শহিদ ক্ষুদিরাম থেকে টালিগঞ্জ পর্যন্ত বন্ধ মেট্রো

সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, সমস্ত কল রেকর্ড, হোয়াটসঅ্যাপ চ্যাট পরে বের করা হবে। তখনকার অফিসারদের সঙ্গে কার কার কথা হয়েছে তা দেখা যাবে। এমনকি তৎকালীন মুখ্যমন্ত্রীরও এ বিষয়ে কিছু নির্দেশ ছিল কিনা সেটাও প্রকাশ্যে আসবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।