‘বেমানান’, রণবীরের ‘রামায়ণ’ নিয়ে প্রত্যাশা তুঙ্গে, কী প্রতিক্রিয়া অরুণের?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : রামানন্দ সাগরের ‘রামায়ণ’ (Ramayana) ইতিহাস গড়েছিল ভারতীয় টেলিভিশনে। রাম চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে শ্রদ্ধার জায়গা করে নিয়েছেন অভিনেতা অরুণ গোভিল। তারপরেও একাধিক বার পর্দায় রামায়ণ (Ramayana) তৈরির চেষ্টা করেছেন অনেকে। কিন্তু সাড়া পড়েনি দর্শক মহলে। শীঘ্রই আবারও নতুন ছবি মুক্তি পেতে চলেছে রামায়ণ নিয়ে। মুখ্য চরিত্রে থাকছেন রণবীর কাপুর। রামায়ণ চর্চার মাঝেই এবার রণবীরকে কটাক্ষ শানালেন অরুণ।

রামায়ণ (Ramayana) নিয়ে মুখ খোলেন অরুণ গোভিল

বিভিন্ন সময় বিভিন্ন অভিনেতা রাম রূপে পর্দায় ধরা দিলেও অরুণের জনপ্রিয়তার ধারেকাছেও তাঁরা যেতে পারেননি। রণবীর কি পারবেন দর্শকদের মন জয় করতে? দর্শকদের মত এখনও জানা না গেলেও আপত্তি প্রকাশ করেন অরুণ। এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, তিন চারজন তো চেষ্টা করলেন রামের চরিত্রে অভিনয় করার। কিন্তু একজনও সফল ভাবে উতরাতে পারেননি। তাঁদের জীবদ্দশায় আর কারোর রামায়ণ (Ramayana) তৈরির চেষ্টা না করাই উচিত বলে মন্তব্য করেন তিনি।

Arun govil take on ranbir kapoor Ramayana

রণবীরকে না পসন্দ: অরুণ আরো বলেন, ‘বর্তমানে যেসব অভিনেতারা রয়েছেন তারা সকলেই রামের চরিত্রে বেমানান। হয়তো বলিউড বাইরে থেকে কাউকে কাস্ট করলে মানাতে পারে’। অরুণের এই মন্তব্যের পর অনেকেই মনে করছেন, তবে কি নাম না করে রণবীরকেই বিঁধলেন তিনি? এমনটা হওয়া অবশ্য খুব একটা অস্বাভাবিক নয়। কারণ এর আগে প্রভাসের ‘আদিপুরুষ’কেও ‘হলিউড স্টাইল কার্টুন’ বলে নিশানা করেছিলেন অরুণ গোভিল।

আরও পড়ুন : বাইরে ফাঁস হয়ে যাচ্ছে তদন্তের তথ্য! হাইকোর্ট গুরুত্ব না দেওয়ায় সুপ্রিম কোর্টে অভিষেক

আদিপুরুষ নিয়েও ক্ষোভ: তীব্র কটাক্ষ শানিয়ে অভিনেতা বলেছিলেন, আদিপুরুষ টিমের কি ভগবান রাম (Ramayana) সীতার উপরে কোনো বিশ্বাস নেই? তাই এভাবে কাটাছেঁড়া করেছে। হনুমানের মুখে এ ধরণের সংলাপ হজম করা শক্ত। কী চিন্তা করে এই সিনেমা তাঁরা বানিয়েছেন তা তিনি বুঝতে পারছেন না।

আরও পড়ুন : টানা ১৩ দিন স্কুল বন্ধ নভেম্বরে, কবে কবে কীসের ছুটি?

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীসও রামায়ণের প্রশংসা করেছেন। ছবির কোয়ালিটি নিয়েও বিস্ময় প্রকাশ করেছেন ফড়নবীশ। উল্লেখ্য, আসন্ন এই ছবিতে যে ভিএফএক্স এর একটা বড় ভূমিকা থাকছে তা বলার অপেক্ষা রাখে না।