মে-র শুরুতেই পরপর বন্ধ ব্যাঙ্ক, ভোগান্তি এড়াতে জেনে রাখুন দিনক্ষণ

Published on:

Published on:

When are the Bank Holidays next week?
Follow

বাংলাহান্ট ডেস্ক : আর দিন কয়েক পরেই এপ্রিল মাস শেষ হয়ে শুরু হচ্ছে মে মাস। তার আগে রয়েছে ভোটের দ্বিতীয় দফা। আবার মে মাসের শুরুতেই রয়েছে ভোটের ফলাফল। তবে আগামী কয়েক দিনের মধ্যে যদি ব্যাঙ্কে (Bank) যাওয়ার থাকে তবে পড়তে পারেন বিপদে। কারণ আগামী কয়েকদিনে বেশ কিছু ছুটি রয়েছে ব্যাঙ্কে।

পরপর ছুটি রয়েছে ব্যাঙ্কে (Bank)

এক সপ্তাহের মধ্যে বেশ কয়েকদিন ছুটি থাকছে ব্যাঙ্কে। আগামী ১ মে রয়েছে মে দিবস। এদিন সমস্ত ব্যাঙ্কেই থাকবে ছুটি। ৩ মে রবিবার হওয়ায় বন্ধ থাকবে ব্যাঙ্ক। এর মাঝেই রয়েছে ভোট। ফলত তখনও বন্ধ থাকবে ব্যাঙ্ক।

Bank will be closed in first week of may

ভোটের দিন ছুটি: আগামী ২৯ এপ্রিল কলকাতা, দুই ২৪ পরগণা সহ যে যে কেন্দ্র গুলিতে ভোট রয়েছে সেখানে ব্যাঙ্ক বন্ধ থাকবে। তবে ৪ মে যে যে কেন্দ্রে ভোটের ফল প্রকাশ হবে সেই কেন্দ্রগুলিতে ব্যাঙ্কিং (Bank) পরিষেবা ব্যাহত হতে পারে।

আরও পড়ুন : সংখ্যায় কম হয়েও পুরুষদের থেকে ভোটদানে এগিয়ে মহিলারা, কোন কেন্দ্রে কত ভোট পড়ল প্রথম দফায়?

পরিষেবা থাকবে অব্যাহত: যদিও ব্যাঙ্ক বন্ধ থাকলেও ব্যাঙ্কিং পরিষেবা অব্যাহত থাকবে। অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা উপলব্ধ থাকছে ছুটির দিনগুলিতেও। মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ, এটিএম পরিষেবা থেকে ইউপিআই এবং ডিজিটাল পেমেন্টও চালু থাকবে।

আরও পড়ুন : মাত্র ২৮ মিনিটেই অভিযোগের নিস্পত্তি, যাত্রী পরিষেবায় বড় মাইলফলক অর্জন পূর্ব রেলের

পরপর কয়েক দিন ব্যাঙ্ক বন্ধ থাকায় বড় সমস্যার মুখে পড়তে হতে পারে গ্রাহকদের। তাই ব্যাঙ্কের জরুরি কাজ থাকলে তা আগেভাগেই সেরে রাখা ভালো।