টিফিন ডেলিভারি বয় থেকে হয়েছেন IPS অফিসার! কঠোর পরিশ্রমে UPSC-তে বাজিমাত বাপুসাহেবের

Published on:

Published on:

Bapusaheb's Success Story Will amaze you.
Follow

বাংলা হান্ট ডেস্ক: অর্থনৈতিক কষ্ট, সামাজিক চ্যালেঞ্জ আর অনিশ্চয়তার মধ্যে থেকেও স্বপ্ন দেখা থামিয়ে দেননি বাপুসাহেব গায়কোয়াড়। মহারাষ্ট্রের এক সাধারণ গ্রাম থেকে উঠে এসে তিনি প্রমাণ করে দিলেন, পরিস্থিতি যতই কঠিন হোক, কঠোর পরিশ্রম ও দৃঢ় ইচ্ছাশক্তি থাকলে সাফল্য (Success Story) ধরা দিতেই পারে। ইউপিএসসি পরীক্ষায় ২০২৫ সালে সর্বভারতীয় র‍্যাঙ্ক ৫৬১ অর্জন করে তিনি এখন অনেকের কাছে অনুপ্রেরণার নাম।

বাপুসাহেবের অসাধারণ সাফল্যের কাহিনি (Success Story)

ছোটবেলা থেকেই অভাব ছিল বাপুসাহেবের নিত্যসঙ্গী। তাঁর বাবা ছিলেন পেশায় একজন চৌকিদার। তাঁর মা অন্যের বাড়িতে বাসন মেজে সংসার চালাতে সাহায্যে করতেন। সীমিত এই আর্থিক সুযোগের মধ্যেও তিনি বড় কিছু একটা করার স্বপ্ন দেখতেন। তাঁর পরিবারের এই সংগ্রামই তাঁর আরও জেদ তৈরি করে। তিনি বুঝেছিলেন, শিক্ষাই হতে পারে জীবনের মোড় ঘোরানোর একমাত্র উপায়।

আরও পড়ুন: ভিড়ভাট্টা ছেড়ে প্রকৃতির কোলে হারিয়ে যেতে চান? ঘুরে আসুন ডুয়ার্সের এই স্বল্প পরিচিতি জায়গা থেকে

তবে তাঁর স্বপ্নপূরণের এই যাত্রার পথ খবু একটা মসৃণ ণইল না। খুব অল্প বয়সেই পরিবারের পাশে দাঁড়াতে বাড়ি বাড়ি টিফিন পৌঁছে দিতে শুরু করেন তিনি এবং সেই পয়সা নিজের পড়াশোনার খরচও জোগাড় করতেন। সারাদিনের কঠোর পরিশ্রমের পরও নিজের অধ্যাবসায়ে মনোনিবেশ করতে কোনওদিন ক্লান্ত বোধ করতেন না তিনি। সময়ের সঠিক ব্যবহার আর অদম্য মানসিক শক্তি তাঁকে এগিয়ে নিয়ে গেছে লক্ষ্যের দিকে। ছোট শহরের স্কুলে পড়াশোনা করেও তিনি নিজের স্বপ্নকে কখনও ছোট হতে দেননি।

উচ্চশিক্ষার জন্য তিনি যশবন্তরাও চৌহান মহারাষ্ট্র ওপেন ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। কিন্তু তাঁর প্রথম থেকেই ইচ্ছে ছিল সিভল সার্ভিস করার। তাই স্নাতকের পর পুরোপুরি মনোযোগ দেন ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতিতে। মাঝপথে তিনি সিআরপিএফ-এ অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পদে নির্বাচিত হলেও, সেটি ছেড়ে দেন নিজের বড় লক্ষ্য পূরণের জন্য। তাঁর এই সিদ্ধান্তই প্রমাণ করে, তিনি কেবল একটি চাকরি নয়, নিজের স্বপ্নকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন।

Bapusaheb's Success Story Will amaze you.

আরও পড়ুন: বদলে গেল রান্নার নিয়ম! যুদ্ধের প্রভাবে এবার ট্রেনের খাবার তৈরি নিয়ে বড় সিদ্ধান্ত নিল IRCTC

অবশেষে সমস্ত বাধা-বিপত্তি পেরিয়ে আসে সেই কাঙ্ক্ষিত সাফল্য (Success Story)। ইউপিএসসি পরীক্ষায় ২০২৫-এ এআইআর ৫৬১ অর্জন করে তিনি নিজের এবং পরিবারের দিন বদলানোর সেই স্বপ্ন পূরণ করেন। তাঁর এই যাত্রা শুধুমাত্র ব্যক্তিগত সাফল্যের গল্প নয়, বরং অধ্যবসায়, ত্যাগ এবং আত্মবিশ্বাসের এক উজ্জ্বল উদাহরণ। বাপুসাহেব গায়কোয়াড় দেখিয়ে দিয়েছেন স্বপ্ন যদি সত্যিই বড় হয়, তবে কোনও বাধাই তাকে থামাতে পারে না।