বাংলা হান্ট ডেস্ক: এসআইআর(SIR) এর শুনানি এখনও চলছে। এসআইআর-এর, এই প্রক্রিয়া গত বছরের শেষ থেকে শুরু হয়েছে। সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন দাবি করেছিল রাজ্য সরকারের তরফ থেকে পর্যাপ্ত অফিসার দেওয়া হয়নি। এবার সেখানেই চমক দিল নবান্ন(Nabanna)। সুপ্রিম কোর্টে শুনানির আগেই অফিসার দিতে রাজি হল নবান্ন।
এসআইআর(SIR) এর শুনানির আগে বড় সিদ্ধান্ত নিল নবান্ন(Nabanna)
৮৫০৫ জন বি-গ্রেড অফিসার দিতে প্রস্তুত বলে নবান্নর তরফে চিঠি দেওয়া হয়েছে কমিশনকে, গত সপ্তাহেও অফিসার নিয়োগের প্রসঙ্গ উঠেছিল। সোমবার অর্থাৎ আজ সুপ্রিম কোর্টের শুনানি রয়েছে। তার আগেই অফিসার দেওয়ার জন্য নবান্নর তরফ থেকে চিঠি দেওয়া হলো। বুধবার এসআইআর মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে উপস্থিত হয়ে, নিজে বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত মুখ্যমন্ত্রীকে শুনানি সময় বলেছিলেন, ‘নিশ্চিত করুন যাতে কর্মী ও আধিকারিক দেওয়া যায়, যারা দুটি ভাষা জানেন। কিন্তু সেই সময় মুখ্যমন্ত্রী কমিশনের দাবি সুপ্রিম কোর্টে অস্বীকার করে জানান যে, কমিশন যা চেয়েছে তাই দেওয়া হয়েছে। রাজ্য সরকারের তরফে বক্তব্য ছিল জেলার সংখ্যা কম তাই অফিসারের সংখ্যা কম।
আরও পড়ুন:কম্বলের দিন শেষ? রাজ্যে পারদ বাড়ার সময় জানাল আবহাওয়া দফতর…
এবার সুপ্রিম কোর্টে শুনানির ঠিক আগেই নবান্ন এরকম সিদ্ধান্ত নিল। রাজনৈতিক মহল এর পিছনে অবশ্যই অন্য উদ্দেশ্য খুঁজে বার করছে। তাদের মতে সুপ্রিম কোর্টে যাতে আর প্রশ্ন না ওঠে তাই হয়তো রাজ্য সরকার এরকম সিদ্ধান্ত নিল। বিজেপির মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন ‘আজ অফিসার দেওয়ার কথা বলে রাজ্য সরকার কার্যত মেনে নিল যে, তারা এতদিন ধরে পুরো এসআইআর প্রক্রিয়ায় অসহযোগিতা করেছে।
আরও পড়ুন:পরীক্ষার আগে বড় ধাক্কা! বাতিল হল ১০০০-এর বেশি উচ্চ মাধ্যমিক অ্যাডমিট কার্ড

গত বছর থেকে এসআইআর এর যে প্রক্রিয়া শুরু হয়েছে তা ধাপে ধাপে এগিয়ে গেছে। এই মাসে হয়তো এসআইআর প্রক্রিয়ার শুনানি শেষ হবে। আরও সময় বাড়ানোর দাবি অনেকদিন ধরেই উঠেছে। যদিও নির্বাচন কমিশন এ ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত নেয় নি। গত সপ্তাহে শুনানির সময় সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন এটাই দাবি করেছিল যে, তাদের পর্যাপ্ত অফিসার দেওয়া হয়নি। সেটাকেই কার্যত মেনে নিয়ে রাজ্য সরকার আজ সুপ্রিম কোর্টে শুনানির আগে বড় সিদ্ধান্ত নিল।












