কম্বলের দিন শেষ? রাজ্যে পারদ বাড়ার সময় জানাল আবহাওয়া দফতর…

Published on:

Published on:

Weather Update mercury will increase in the state said the air office
Follow

বাংলা হান্ট ডেস্ক: শীত শীত ভাব এখনো রয়েছে গোটা রাজ্যে। ফেব্রুয়ারি মাস পড়ে গেলেও তাপমাত্রা আপাতত সকালে অথবা রাতের দিকে রয়েছে নিচের দিকে। পাশাপাশি পারদ ওঠানামা করার ফলে হিমশিম খাচ্ছে রাজ্যবাসী। তবে শুধুমাত্র যে শহর কলকাতায় এমন তাপমাত্রা তা নয়, গোটা বাংলাতে এই চিত্রটা কম বেশি দেখা যাচ্ছে। কারণ, ভোরের দিকে অথবা রাতের বেলায় ঠান্ডা লাগলে পরেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকছে তাপমাত্রা (Weather Update)।

রাজ্যে বাড়বে পারদ, জানাল হাওয়া অফিস (Weather Update)

আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৪ ডিগ্রী সেলসিয়া। যা স্বাভাবিকের তুলনায় বেশ কিছুটা কম। অপরদিকে দক্ষিণবঙ্গের কল্যাণীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রির ঘরে (Weather Update)।

Weather Update mercury will increase in the state said the air office

আরও পড়ুন: চা খেতে যাওয়াই কাল! বেপরোয়া ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন ২ ডাক্তারি ছাত্র

কিন্তু গতকাল উত্তরবঙ্গে পুন্ডিবাড়িতে সর্বনিম্ন তাপমাত্রা হয় ১০.২ ডিগ্রি। এছাড়াও দক্ষিণ বঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং ও শনিবার তাপমাত্রা নামতে থাকে। সেখানে শনিবারের তাপমাত্রা হয় ৪.২ ডিগ্রী সেলসিয়াস

তবে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী তিনদিন কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে তাপমাত্রার কোন হেরফের হবে না। কিন্তু সকাল ও রাতের দিকে ঠান্ডা বজায় থাকলেও। দিন বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকবে তাপমাত্রা। এমনকি আগামী সপ্তাহের মাঝামাঝি সময় থেকে ২° করে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

পাশাপাশি আগামী সপ্তাহের শেষের দিকে শীতের প্রকোপ বেশ কিছুটা কমবে। তাছাড়া তখন থেকেই শুরু হবে গরমে সামান্য ভাব। একই সঙ্গে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর জেলায় সকালের দিকে হালকা ঠান্ডা ও মাঝারি কুয়াশা থাকতে পারে। কিন্তু দক্ষিণবঙ্গে এর মধ্যে কুয়াশার আর কোন বিশেষ পূর্বাভাস নেই (Weather Update)।