চা খেতে যাওয়াই কাল! বেপরোয়া ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন ২ ডাক্তারি ছাত্র

Published on:

Published on:

Behala 2 medical students died while drinking tea in between studies
Follow

বাংলা হান্ট ডেস্ক: একমুহূর্তে স্বপ্ন ভেঙ্গে ছারখার হয়ে গেল। পড়াশোনা করতে করতে মাঝ রাতে চা খেতে বেরিয়ে প্রাণ দিতে হল দুই ডাক্তারি পড়ুয়া ছাত্রকে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার বেহালা (Behala) ঠাকুর পুকুরে। জানা যায় বাইক দুর্ঘটনায় মৃত্যু হয় ওই দুই ডাক্তারি ছাত্রের। সূত্রের খবর তাদের বাইক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা আরেকটি বাইকের ধাক্কা মেরে রাস্তায় পড়ে যায়। তখনই তাদেরকে পুষিয়ে দেয় পিছন থেকে আসা একটি বেপরোয়াড় ট্রাকের চাকা। ঘটনাস্থলে মৃত্যু হয় দুজনের।

পড়াশোনার ফাঁকে চা খেতে গিয়ে প্রাণ গেল ২ মেডিক্যাল পড়ুয়ার (Behala)

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোর সাড়ে তিনটে নাগাদ জেমস রং সরণি অপূর্ব পাড়া রোডের সংযোগস্থলে এই দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় মৃতদের নাম আনন্দ প্রিয়দর্শী , বয়স ২৩ ও মোহম্মদ ফারাজ জামান মল্লিক, বয়স ২৩। জানা যায় তারা জোকা ইএসআই মেডিকেল কলেজ ও হাসপাতালে তৃতীয় বর্ষের ছাত্র। তবে ঘটনার সময় প্রিয়দর্শী বাইকটি চালাচ্ছিলেন ও ফিরোজ জামান পিছনে বসে ছিলেন সেই সময় বেহালায় (Behala) এই দুর্ঘটনাটি ঘটে।

 Behala 2 medical students died while drinking tea in between studies

আরও পড়ুন: অবিশ্বাস্য হলেও সত্যি! স্লিপার টিকিটে AC কোচে ভ্রমণ, এক টাকাও বেশি নয়

সূত্রের খবর প্রিয়দর্শীর আসল বাড়ি পাটনায়। টালিগঞ্জের পঞ্চাননতলা এলাকার একটি ভাড়া ফ্ল্যাটে থাকতেন। সম্প্রতি তিনি ৪০০ সিসির রোডস্টার বাইক কেনেন। পাশাপাশি মহম্মদ ফায়াজ জামান মল্লিক ভাঙড়ের বাসিন্দা। দুর্ঘটনার সময় দু’জনের মাথায় হেলমেট ছিল। কিন্তু ট্রাকের চাকার ধাক্কায় তাঁদের হেলমেট খুলে যায়। মারাত্মকভাবে থেঁতলে যায় দুই মেডিক্যাল পড়ুয়ার মাথা।

এই ঘটনার বিষয় পুলিশে তরফ থেকে জানানো হয়েছে রাতে পড়াশোনার মাঝেই ৬ জন ডাক্তারি ছাত্র তিনটি বাইকে করে জোকা থেকে বের হন। বেহালায় গিয়ে চা খাওয়ার পরিকল্পনা করেছিলেন তাঁরা। সিসিটিভির ফুটেজ দেখে পুলিশ জেনেছে, প্রিয়দর্শীদের বাইকের সামনের বাইকটি হঠাৎ থেমে যায় ও ডানদিকে ঘোরার চেষ্টা করে।

প্রিয়দর্শীদের বাইকটি সেটিকে ধাক্কা দেয়।সাথে সাথে দুজনই রাস্তায় পড়ে যান। পিছন থেকে ট্রাকটি এসে নিয়ন্ত্রণ হারিয়ে দু’জনকে পিষ্ট করে দেয়। দুর্ঘটনার পর ট্রাকচালক গাড়ি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে এলাকার বাসিন্দারা ও ছাত্রদের বন্ধুরা তাঁদের জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যান। সেখানেই তাঁদের মৃত বলে ঘোষণা করা হয়। ওই মেডিক‌্যাল কলেজের এক ছাত্র জানান, মৃত দুই ছাত্র প্রায়ই একসঙ্গে বাইকে করে বাইরে যেতেন। হেলমেট ছাড়া বের হতেন না। প্রিয়দর্শী সাবধানতার সঙ্গেই বাইক চালাতেন।কিন্তু এই ঘটনায় ট্রাক চালকের সন্ধান চলছে চালানো হচ্ছে বলে জানা গিয়েছে (Behala)।