‘গ্ৰান্ট-ইন-এইড কর্মচারীদের বকেয়া নিয়ে টালবাহানা চললে…’! DA-বৈঠক বাতিল হতেই চরম হুঁশিয়ারি কর্মীদের

Published on:

Published on:

Bhaskar Ghosh after Dearness Allowance DA meeting cancelled with Indu Malhotra Committee
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ১২ সেপ্টেম্বর রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ (Dearness Allowance) সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা ছিল। তবে শেষ মুহূর্তে ইন্দু মালহোত্রা কমিটির (Indu Malhotra Committee) সঙ্গে মামলাকারী সংগঠনগুলির সেই বৈঠক ভেস্তে গিয়েছে। সম্প্রতি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় একথা জানিয়েছেন। এবার এই নিয়ে বড় বার্তা দিলেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ।

নতুন লড়াইয়ের জন্য তৈরি হওয়ার হুঁশিয়ারি ভাস্করের | (Dearness Allowance)

ইন্দু মালহোত্রা কমিটির সঙ্গে বৈঠক ভেস্তে যাওয়া নিয়ে বুধবার ফেসবুকে একটি পোস্ট করেন ভাস্কর। সেখানে তিনি স্পষ্ট জানান, নতুন করে লড়াইয়ের জন্য তৈরি হচ্ছেন তাঁরা। গ্ৰান্ট-ইন-এইড কর্মচারীদের বকেয়া নিয়ে টালবাহানা চললে নতুন ইতিহাস সৃষ্টির জন্য পথে নামার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ হুগলিতে মমতার সভায় গ্রিন সিগন্যাল! একাধিক শর্ত বেঁধে বড় নির্দেশ হাইকোর্টের

সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক লেখেন, “বহুবার প্রচেষ্টা করেও যখন সুপ্রিম কোর্ট নির্ধারিত মালহোত্রা কমিটির সাথে বৈঠক করে আমাদের সমস্যাগুলোর ফলপ্রসূ সমাধান যখন বের হচ্ছিল না তখন বাধ্য হয়ে সুপ্রিম কোর্টের শুনানিতে পূর্ণাঙ্গ কমিটির সাথে আমাদের সরাসরি বৈঠক করে আমাদের বক্তব্য সরাসরি শোনানোর কথা রেখেছিলাম। কোর্টও আমাদের আবেদনকে মান্যতা দিয়ে কমিটিকে নির্দেশ দেয় আমাদের বক্তব্য শোনার। সুপ্রিম কোর্টের নির্দেশের পরে কমিটি তৎপর হয় এবং বৈঠক ঠিক হয়।“

ভাস্কর আরও লেখেন, “BRICS গোষ্ঠীভুক্ত দেশগুলির রাষ্ট্রপ্রধানদের মিটিং বহু পূর্বেই ঠিক হয়েছিল। এই মিটিং এর গুরুত্বও আশা করি সকলেই বোঝেন। এত এত দেশের এত এত রাষ্ট্রপ্রধান আসবেন, সাথে অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃবর্গ আসবেন সে অবস্থায় ওই বৈঠকের সময় আমাদের বৈঠক এর দিন ঠিক করার যৌক্তিকতা খুঁজে পাইনি। যাই হোক বিচার বিভাগীয় কমিটি তাদের সম্পর্কে খুব বেশি কিছু প্রকাশ্যে বলাও যায় না।“

Dearness Allowance

তবে কোনও পরিস্থিতিতেই হতাশ নয়, বরং নতুন করে লড়াইয়ের জন্য তৈরি হচ্ছেন বলে জানিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক। তিনি লেখেন, “গ্ৰান্ট-ইন-এইড কর্মচারীদের বকেয়া নিয়ে টালবাহানা চললে পথে নামবো, তবে এবার নামলে নতুন ইতিহাস সৃষ্টি করার জন্য নামবো।“

ইন্দু মালহোত্রা কমিটির সঙ্গে বকেয়া ডিএ সংক্রান্ত বৈঠক ভেস্তে যাওয়া নিয়ে এর আগে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়ও। তিনি ফেসবুকে লেখেন, “ইন্দু মালহোত্রা কমিটি আমাদের নিয়ে কি ছেলেখেলা করছেন? গতবার দু’বার মিটিংয়ের তারিখ ঘোষণা (২৪/০৪/২৬ এবং ০১/০৫/২৬) করে একদিন আগে সেই মিটিং ক্যানসেল করে দিয়েছিল। আবারও তাই। এর ফলে আমাদের বারবার এয়ার টিকিটের কাড়ি-কাড়ি টাকা গচ্ছা দিতে হচ্ছে।“