স্ট্যাটাসে এই লেখা দেখালেই মিলবে ৪০০০ টাকা! ভূমিহীন প্রকল্পে বড় আপডেট

Published on:

Published on:

CM Mamata Banerjee announces financial assistance to farmers under Krishakbandhu scheme
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের ভূমিহীন খেতমজুরদের জন্য বড় স্বস্তির খবর। যাঁরা আর্থিক সহায়তার (Bhumihin Scheme) জন্য আবেদন করেছিলেন, তাঁদের জন্য শুরু হয়ে গেছে টাকা দেওয়ার প্রক্রিয়া। ইতিমধ্যেই বিভিন্ন জেলায় স্ট্যাটাস আপডেট করা হচ্ছে। ফলে এখনই নিজের নাম এবং আবেদনের বর্তমান অবস্থান যাচাই করা জরুরি হয়ে উঠেছে।

আর্থিক অনুদানের বিস্তারিত (Bhumihin Scheme)

গ্রাম বাংলার যেসব মানুষ নিজের জমি ছাড়া অন্যের জমিতে কাজ করে জীবিকা চালান, তাঁদের কথা মাথায় রেখেই এই প্রকল্প (Bhumihin Scheme) চালু হয়েছে। এই প্রকল্পে যোগ্য ব্যক্তিরা বছরে মোট ৪০০০ টাকা করে আর্থিক সহায়তা পান। এই টাকা দু’টি কিস্তিতে দেওয়া হয়, যথা –

  • খরিফ মরশুমে ২০০০ টাকা
  • রবি মরশুমে আরও ২০০০ টাকা

এই পুরো অর্থ সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়।

স্ট্যাটাসে কী দেখালে টাকা মিলবে?

আবেদন করার পর একাধিক ধাপে যাচাইয়ের প্রক্রিয়া চলে। প্রথমে রেজিস্ট্রেশন, তারপর আধিকারিকদের অনুমোদন (ADI Approved) সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটি হল ‘Payment File Generated’। যদি স্ট্যাটাসে এই লেখা দেখা যায়, তাহলে বুঝতে হবে আপনার আবেদন চূড়ান্তভাবে গৃহীত হয়েছে এবং খুব শিগগিরই টাকা আপনার অ্যাকাউন্টে পৌঁছাবে।

কীভাবে অনলাইনে স্ট্যাটাস চেক করবেন?

বাড়িতে বসেই খুব সহজে মোবাইল বা কম্পিউটার দিয়ে নিজের স্ট্যাটাস দেখা যায়। প্রক্রিয়াটি হল –

  • প্রথমে ব্রাউজার খুলে ‘Bhumihin’ লিখে সার্চ করুন।
  • তারপর প্রথম যে লিঙ্কটি আসবে (কৃষক বন্ধু পোর্টাল), সেটিতে ঢুকুন।
  • সেখানে সার্চ অপশন পাবেন।
  • মোবাইল নম্বর, আধার নম্বর বা অ্যাকনলেজমেন্ট নম্বর, যেকোনো একটি দিয়ে সার্চ করুন।
  • ক্লিক করলেই স্ক্রিনে আপনার নাম, এলাকা এবং বর্তমান স্ট্যাটাস দেখাবে।

How to check the status of your application for the Bhumihin Krishak Bandhu scheme

আরও পড়ুনঃ শিক্ষক ও শিক্ষাকর্মীদের বকেয়া DA পেতে কী করতে হবে? জানুন এক নজরে

যেহেতু জেলাভিত্তিক আপডেট ধাপে ধাপে হচ্ছে, তাই কারও স্ট্যাটাস এখনও পরিবর্তন না-ও হতে পারে। সেক্ষেত্রে কিছুটা অপেক্ষা করে নিয়মিত পোর্টালে নজর রাখলেই পুরো বিষয়টি পরিষ্কার হয়ে যাবে (Bhumihin Scheme)।