কুলতলিতে তৃণমূল-বিজেপি সংঘর্ষে রক্তারক্তি! গুরুতর আহত ২, উত্তপ্ত এলাকা

Published on:

Published on:

Bloodshed in Kultali due to clashes between TMC and BJP
Follow

বাংলা হান্ট ডেস্ক: সামনেই বিধানসভা নির্বাচন। আর তার মধ্যেই বিজেপি তৃণমূলের ঝামেলায়, রাজনৈতিক উত্তেজনার পারদ দিন দিন বাড়ছে l কুলতলির (Kultali) চুপড়িঝাড়া গ্রাম পঞ্চায়েতের সিকিরহাট এলাকায় রাজনৈতিক উত্তেজনা শুরু হয়েছে। সেখানে তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষে, দুজন আহত হয়েছেন বলে জানা গেছে। উভয় পক্ষের তরফ থেকেই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

কুলতলিতে (Kultali) তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ

ঘটনার সূচনা হয়েছে একটি সভার আয়োজন থেকে। জানা যাচ্ছে যে মৎস্যজীবিদের নিয়ে বিজেপি একটি সভার আয়োজন করেছিল। সভাটি হয় কালকে অর্থাৎ গতকাল, শনিবার দিন। জয়নগর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি উৎপল নস্করের অভিযোগ, এই সভা চলাকালীন অবস্থাতেই তৃণমূল কর্মীরা সেখানে হামলা চালান।

জানা যাচ্ছে তৃণমূলের করা হামলায় বিজেপি কর্মী সুজিত সরকার অত্যন্ত গুরুতর আহত হন এবং তার সাথে আহত হন কমলেশ গায়েন। তিনি স্থানীয় পঞ্চায়েত সদস্য। সুজিত সরকারকে কুলতলী থেকে শীঘ্রই কলকাতার হাসপাতলে স্থানান্তরিত করা হয়েছে।

আরও পড়ুন:DA বকেয়া নিয়ে বাড়ছে ক্ষোভ, এবার আন্দোলনে নামছেন কেন্দ্রীয় কর্মীরা

অন্যদিকে তৃণমূল নেতা পবন ভূঁইয়া দাবি করেন যে বিজেপি তৃণমূলের দলীয় পতাকা ঢেকে নিজেদের পতাকা লাগাচ্ছিল। তাই তারা প্রতিবাদ জানায় এবং প্রতিবাদ করতেই স্থানীয় পঞ্চায়েত সদস্যকে মারধর করা হয়। তারপরেই দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দু পক্ষের মধ্যে সংঘর্ষে উভয় দলের লোকজনই আহত হয়েছে। এই রাজনৈতিক হিংসা, হানাহানি, নির্বাচনের আগে, সাধারণ মানুষের কাছে যথেষ্ট ভয়ের পরিবেশ সৃষ্টি করছে।

আরও পড়ুন:এবার এই দুর্নীতি মামলায় ১৭ বছরের কারাদণ্ডের সাজা পেলেন ইমরান খান ও তাঁর স্ত্রী! হল বিপুল জরিমানাও

Bloodshed in Kultali due to clashes between TMC and BJP

এলাকাতে অতিরিক্ত পুলিশ মোতায়ন করে নজরদারি বাড়ানো হয়েছে। তৃণমূল এবং বিজেপি উভয় পক্ষের তরফ থেকেই লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। কুলতলির রাজনৈতিক পরিস্থিতি এখন যথেষ্ট উত্তপ্ত। ভোটের আগে এইরকম হিংসামূলক ঘটনা রাজনৈতিক উদ্বেগ আরো বাড়াচ্ছে।