বাংলাহান্ট ডেস্ক : প্রত্যেক বাড়িতেই এমন কেউ না কেউ থাকে যার সবজি একদম না পসন্দ। অনেক বলেকয়েও খাওয়ানো যায় না শাক সবজি। অথচ সবজিতেই রয়েছে ভরপুর পুষ্টিগুণ। সবুজ শাকসবজি (Recipe) খাওয়া যে স্বাস্থ্যের পক্ষে কতটা ভালো তা আর আলাদা করে বলতে লাগে না। কিন্তু কীভাবে রাঁধলে সবজিও হয়ে উঠবে সুস্বাদু?
বরবটি-চিংড়ি ভর্তার সহজ রেসিপি (Recipe)
গরম ভাতে ভর্তা অনেকেরই প্রিয়। সবজি খাওয়ার এটাও দারুণ উপায়। সবজি বেটে ঝালঝাল করে ভর্তা বানালে তা ছোট থেকে বড় সবাই চেটেপুটে খাবে। এই প্রতিবেদনে রইল বরবটি ও চিংড়ি দিয়ে ভর্তার রেসিপি-

বরবটি চিংড়ি ভর্তার উপকরণ:
বরবটি- ১৫-২০ টি
কুচো চিংড়ি- ২০০ গ্রাম
পেঁয়াজ কুচি- ১ টি
রসুন- ৫-৬ কোয়া
কাঁচালঙ্কা- ২-৩ টি
শুকনো লঙ্কা- ২ টি
হলুদ গুঁড়ো- ১ চা চামচ
কালো জিরে- ১ চা চামচ
আরও পড়ুন : ডাল নয়, মাখোমাখো ডিমের মাখানি, ঝটপট রেসিপি চটপট দেখে নিন
বরবটি চিংড়ি ভর্তার প্রণালী: চিংড়ি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিন। এরপর সর্ষের তেলে চিংড়ি ভেজে তুলে রাখুন। অন্যদিকে বরবটি ছোট করে কেটে তেলে ভেজে নিন। ওই তেলেই ভেজে নিন পেঁয়াজ আর রসুনও। এবার মিক্সিতে বা শিলনোড়ায় ভেজে রাখা চিংড়ি আর বরবটি, পেঁয়াজ, কাঁচালঙ্কা (Recipe) দিয়ে বেটে নিন।
আরও পড়ুন : ৩ জোড়া ফেস্টিভ্যাল স্পেশ্যাল ট্রেনের পরিষেবা বৃদ্ধি, উৎসবের মরশুমের জন্য বড় ঘোষণা
এবার কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে কালোজিরে আর শুকনো লঙ্কা ফোরন দিন। এবার পেঁয়াজ রসুন ভাজা, চিংড়ি বরবটি বাটা, হলুদ গুঁড়ো আর নুন, চিনি দিয়ে নাড়তে থাকুন। কম আঁচে কষাতে কষাতে যখনই তেল ছাড়তে শুরু করবে গ্যাস বন্ধ করে দিন। এবার গরম ভাতে পরিবেশন করুন বরবটি চিংড়ি ভর্তা।













