বাংলাহান্ট ডেস্ক : আমিষের দিনে ঝটপট খাবারের ক্ষেত্রে ডিমের জনপ্রিয়তা তুঙ্গে। স্বাদের পাশাপাশি প্রচুর পুষ্টিগুণ রয়েছে ডিমে। ৬-৭ গ্রাম হাই প্রোটিনের সঙ্গে ৫ গ্রাম ফ্যাটও থাকে ডিমে। অনেক বাড়িতেই সপ্তাহে প্রায় দিনই খাওয়া হয়ে থাকে ডিম। তবে ডিমের ঝোল (Recipe) বা কালিয়া খেতে খেতে বোর হয়ে গেলে করতে পারেন স্বাদ বদল।
ডিমের সুস্বাদু মাখানির রেসিপি (Recipe)
ডাল মাখানি তো খেয়েছেন নিশ্চয়ই। কিন্তু ডিম মাখানি? খুবই সহজ এই রান্নাটি বানানোও কিন্তু খুবই সোজা। চটজলদি রান্না হয়ে যাওয়ায় হাতে সময় কম থাকলেও বানিয়ে ফেলা যায়। ডিম মাখানি বানাতে চাইলে দেখে নিন রেসিপি-

ডিম মাখানির উপকরণ:
সেদ্ধ ডিম- ৪ টি
পেঁয়াজ কুচি- ১ টি
আদা রসুন বাটা- ১ টেবিল চামচ
টমেটো কুচি- ২ টি
কাঁচালঙ্কা কুচি- ২ টি
গোটা জিরে- ১/৪ টেবিল চামচ
ধনে গুঁড়ো- ১ চা চামচ
লাল লঙ্কার গুঁড়ো- ১ চা চামচ
গরম মশলা গুঁড়ো- আধ চা চামচ
ফ্রেশ ক্রিম- ২ টেবিল চামচ
মাখন- ১ চা চামচ
গোলমরিচ গুঁড়ো- আধ চা চামচ
ঘি- ১ টেবিল চামচ
ধনেপাতা কুচি
গোটা গরম মশলা
আরও পড়ুন : প্রেশার কুকারে সিটি পড়ে না? এই ৪ ট্রিকস ফলো করে দেখুন, নতুনের মতো হবে কুকার
ডিম মাখানি প্রণালী: ডিম সেদ্ধ করে প্যানে মাখন গরম করে তার মধ্যে ডিমগুলি দিয়ে ভেজে নিন। ডিয় ভাজার পর ওই প্যানেই দিয়ে দিন পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা আর টমেটো কুচি (Recipe)। এর মধ্যে দিয়ে দিন নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো। এই মশলাটা ঠাণ্ডা হলে মিক্সিতে মিহি করে পেস্ট করে নিন।
আরও পড়ুন : উৎসবের মরশুমেও মিলবে কনফার্ম টিকিট, ওয়েটিং লিস্টের এই ‘ফান্ডা’ জেনে রাখুন
এবার ফের প্যানে মাখন গরম করে গোটা গরম মশলা ফোরন দিয়ে ঢেলে দিন মশলার পেস্ট। মিশিয়ে দিন কিছুটা গরম জলও। ঝোল ফুটে উঠলে দিয়ে দিন ধনে আর গরম মশলা গুঁড়ো। তেল ছাড়া পর্যন্ত ভালো করে নেড়েচেড়ে দিয়ে দিন ভেজে রাখা ডিম। কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করার পর ফ্রেশ ক্রিম আর ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিন ডিম মাখানি।













